দীর্ঘ জল্পনার অবসান। দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বসলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে মঙ্গলবার রাতে দিল...
দীর্ঘ জল্পনার অবসান। দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বসলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে মঙ্গলবার রাতে দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। ভারত মহাসাগরীয় দেশগুলির এই কনক্লেভে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গতমাসেই বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাকে দিল্লির কনক্লেভে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। আগামী, বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে বসতে চলেছে সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক।এরপরই বৃহস্পতিবার বিকেলেই ঢাকা ফিরে যাবেন।
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডে সাজা ঘোষণা করেছে শেখ হাসিনার। সাজা ঘোষণার পরই বাংলাদেশ সরকার হাসিনার প্রত্যর্পণ চেয়ে সড়ক হয়েছে। দিল্লিতে সম্মেলনের ফাঁকে ডোলের সঙ্গে একান্তে বৈঠক করতে চেয়েছিলেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। তাঁদের মধ্যে বুধবারই প্রথম মুখোমুখি বৈঠক হয়। সেই বৈঠকে খলিলুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গ তুলেছেন কিনা তা এখনও জানা যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট গণবিক্ষোভের জেরে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর এই প্রথমবার সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের সফরে এলেন। তবে এই আবহে ডোভাল-খলিলুর দ্বিপাক্ষিক বৈঠক ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।