ফের সীমান্ত টপকে জম্মু-কাশ্মীরের গান্ডেরবালে অনুপ্রবেশ করেছে জঙ্গিরা! গোপন সূত্রে খবর পেতেই মঙ্গলবার রাত থেকে জঙ্গিদমন অভিযান শুরু করেছে সেনা, পুলিস ও সিআরপিএফ বাহিনী। গতকালের রাতের লাগাতার গুলিযুদ্ধে...
ফের সীমান্ত টপকে জম্মু-কাশ্মীরের গান্ডেরবালে অনুপ্রবেশ করেছে জঙ্গিরা! গোপন সূত্রে খবর পেতেই মঙ্গলবার রাত থেকে জঙ্গিদমন অভিযান শুরু করেছে সেনা, পুলিস ও সিআরপিএফ বাহিনী। গতকালের রাতের লাগাতার গুলিযুদ্ধে একজন জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর সূত্রের। বাকিদের খোঁজে জারি রয়েছে অভিযান।
পুলিস সূত্রে খবর, মঙ্গলবার রাতেই তাঁদের কাছে গোপন সূত্র মারফত খবর আসে, আরাহামা এলাকায় কয়েক জন জঙ্গি আশ্রয় নিয়েছে। খবর পাওয়া মাত্রই রাতে পুরো এলাকা ঘিরে ফেলে 'আরাহামা' অভিযান শুরু হয়। জানা যায়, গতকাল অভিযান চলাকালীন বাহিনীকে লক্ষ্য করে লুকিয়ে গুলি ছোড়ে জঙ্গিরা। এরপরেই পাল্টা নিশানা স্থির করে নেন নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা। রাতভর চলে গুলির লড়াই। পরে সেই সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয় বলে নিশ্চিত করা হয় বাহিনীর তরফে। আজ, বুধবার সকালে তার দেহ উদ্ধার হয়েছে।
তবে সন্দেহ করা হচ্ছে, আরও কয়েক জন জঙ্গি ছিল। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তারা পালিয়েছে। কিন্তু তল্লাশি অভিযান জারি রেখেছে সেনা। গতকাল রাতের পর, বুধবার সকালেও জঙ্গিদের খোঁজে চলে তল্লাশি। ইতিমধ্যেই গোটা এলাকা জুড়ে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। যতক্ষণ বাকিদের খুঁজে পাওয়া যাবে, ততক্ষন অভিযান জারি থাকবে। আশপাশের এলাকাগুলিকে সতর্ক করা হয়েছে।