এবার থেকে আর প্লাস্টিকের প্যাকেটে বিক্রি করা যাবে না পান মশলা। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া'র তরফে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্লাস্টিকের বদলে এবার থেকে কাগজ, পেপারবোর্ড, সেলু...
এবার থেকে আর প্লাস্টিকের প্যাকেটে বিক্রি করা যাবে না পান মশলা। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া'র তরফে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্লাস্টিকের বদলে এবার থেকে কাগজ, পেপারবোর্ড, সেলুলোজোরে মতো উপাদান দিয়ে প্যাকেট বানিয়ে তাতে মশলা বিক্রি করতে হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা ও নিয়ামক সংস্থা।
কেন্দ্রীয় ওই সংস্থার তরফে আরও বলা হয়েছে পানমশলার প্যাকেট নির্মাণে এবার থেকে কোনও পলিয়েস্টার, পলিপ্রপিলিন, পলিথাইলিন, পলিভিনাইল ক্লোরাইডের মতো বস্তু ব্যবহার করা যাবে না। ব্যবহার করা যাবে না অ্যালুমিনিয়াম ফয়েলও। তার পরিবর্তে টিন কিংবা কাচের কৌটোয় তা বিক্রি করা যাবে।
প্রসঙ্গত, কেবল প্লাস্টিক প্যাকেজিংয়ের ক্ষেত্রেই এই বিধিনিষেধ সীমাবদ্ধ রাখেনি কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি নির্দিষ্ট কাগজ এবং প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত উপাদানগুলোতে অবশ্যই অ্যালুমিনিয়াম ফয়েল ও ধাতব আস্তরণ থাকা চলবে না বলেও নির্দেশিকা জারি করেছে। যার অর্থ, প্যাকেজিংয়ের বাইরের অংশ কাগজ দিয়ে তৈরি হলেও ভেতরে প্লাস্টিক বা ধাতব আস্তরণ রাখা যাবে না। মূলত স্বাস্থ্য সুরক্ষার মানদণ্ডকে আরও উন্নত ও সুরক্ষিত করতেই এবার এই কড়াকড়ি করছে সরকার।