সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। সুপ্রিম কোর্টে বুধবার ১৬ নং কোর্টে শুরু হয় মামলা। প্রসঙ্গত গত ১০ ফেব্রুয়ারি মমতার আইনজীবী অসুস্থ থাকায় পিছিয়ে যায় শুনানি। এদিন সুপ্রিম কোর্টে সওয়া...
সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। সুপ্রিম কোর্টে বুধবার ১৬ নং কোর্টে শুরু হয় মামলা। প্রসঙ্গত গত ১০ ফেব্রুয়ারি মমতার আইনজীবী অসুস্থ থাকায় পিছিয়ে যায় শুনানি। এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন রাজ্য সরকারের আইনজীবী। সওয়ালে উপস্থিত ছিলেন সলিসিটর জেলারেল তুষার মেহতা।
তদন্তে বাধার অভিযোগের পাশাপাশি সিআরপিএফদের না বলেই উপরে উঠে যান সিপি বলেও অভিযোগ ইডির আইনজীবীর। এছাড়াও বেআইনিভাবে তদন্ত আটকানোর চেষ্টা করেছে পুলিস অর্থাৎ পুলিস দিয়ে এজেন্সিকে ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ ইডির। ইডির আইনজীবী জানান নথি ছিনিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে রাজ্যের আইনজীবীর পাল্টা দাবি , কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করা হয়েছে। এদিন আদালতে আইপ্যাক-এ তল্লাশিতে রাজনীতির যোগ এড়িয়ে যায় কেন্দ্রীয় এজেন্সি। হোলির পর শুনানির আবেদন জানান সলিসিটর জেলারেল তুষার মেহতা। হলফনামা জমা দেওয়ার জন্য শীর্ষ আদালতের কাছে সময় চেয়ে নেয় ইডির আইনজীবী। সুপ্রিম কোর্ট জানায় ১৮ মার্চ আইপ্যাকে ইডির তল্লাশি মামলার পরবর্তী শুনানি।