ফের ভারত-পাকিস্তান সংঘাত থামানোর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার যুদ্ধের মধ্যস্থতা নিয়ে বিস্ফোরক দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, '২০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকিতে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশ...
ফের ভারত-পাকিস্তান সংঘাত থামানোর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার যুদ্ধের মধ্যস্থতা নিয়ে বিস্ফোরক দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, '২০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকিতে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর যুদ্ধ থামে। তিনি আরও দাবি করেন যে ভারত-পাকিস্তান সংঘর্ষে ১১টি জেট ধ্বংস হয়েছিল।'
বৃহস্পতিবার ‘বোর্ড অফ পিস’-এর এক অনুষ্ঠানে ফের ট্রাম্প দাবি করেন, তাঁর হুঁশিয়ারিতে নাকি থেমেছিল ভারত-পাকিস্তান সংঘাত। ট্রাম্প বলেছেন, ‘আমি বলেছিলাম, তোমরা যদি যুদ্ধ করো, তবে দু’দেশের উপরেই ২০০ শতাংশ করে বাণিজ্য শুল্ক চাপাব। ওরা দু’পক্ষই লড়তে চেয়েছিল। কিন্তু যখন টাকার কথা এল। যখন ক্ষতির প্রসঙ্গ এল, তখন ওরা বলল, আমরা যুদ্ধ করতে চাই না।’
এর আগে একাধিকবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তিনি ভারত-পাকিস্তান সংঘর্ষ বন্ধ করে দিয়েছেন। যদিও নয়াদিল্লি একাধিকবার তাঁর দাবি খারিজ করেছে। ভারত সরকারের বক্তব্য অনুযায়ী, পাকিস্তানি সেনার DGMO সরাসরি সামরিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় সেনার DGMO-কে ফোন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। ভারত সেই প্রস্তাবে সায় দিয়েছিল।