দুবাইয়ে এয়ার শো চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ভারতীয় যুদ্ধবিমান তেজস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তেজস পাইলট তথা বায়ুসেনার উইং কমান্ডার নমনশ স্যালের। তবে তাঁর মৃত্যুর পরও এয়ার শো সমানভাবেই চালিয়ে যাচ্ছেন দ...
দুবাইয়ে এয়ার শো চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ভারতীয় যুদ্ধবিমান তেজস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তেজস পাইলট তথা বায়ুসেনার উইং কমান্ডার নমনশ স্যালের। তবে তাঁর মৃত্যুর পরও এয়ার শো সমানভাবেই চালিয়ে যাচ্ছেন দুবাইয়ের আয়োজকরা। একটিও শো বাতিল করেননি তারা। সূত্রের খবর, এই আবহে আয়োজকদর এহেন আচরণের তীব্র প্রতিবাদ করে দুবাইয়ের অনুষ্ঠান তথা এয়ার শো বয়কট মার্কিন বায়ুসেনার! গোটা ঘটনায় মার্কিন বায়ুসেনার পাইলট মেজর টেলর হিস্টার জানিয়েছেন, 'ভারতীয় যুদ্ধবিমান তেজসের পাইলট ও তাঁর পরিবারের প্রতি সম্মান জানাতেই এমন সিদ্ধান্ত নেওয়া নিয়েছি আমরা এবং এয়ার শো বাতিল করেছি।'
জানা গিয়েছে, বিগত কিছুদিন আগেই হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি যুদ্ধবিমানটি তেজস ‘এয়ার শো’-এ অংশগ্রহণ করেছিল। দর্শকদের মধ্যেই ছিলেন বহু নারী, শিশু ও আন্তর্জাতিক পর্যটক, যাঁরা হঠাৎ এই দুর্ঘটনা প্রত্যক্ষ করে আতঙ্কে চিৎকার করে ওঠেন। সেই সময়েই মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে তেজস মাটিতে আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল মেঘ ছড়িয়ে পড়ে।
এই ঘটনার পর প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন, বিমানের কৌশল প্রদর্শনের সময় হঠাৎই তার গতি ও উচ্চতায় পরিবর্তন দেখা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি নিচের দিকে ঝুঁকে পড়তে শুরু করে এবং শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আগেই তীব্র শব্দে ভূমিতে পতিত হয়। ধাক্কার পরপরই আগুন ধরে যায় এবং আগুনের শিখা দ্রুত উপরের দিকে উঠতে থাকে।