একের পর এক বিমান বাতিল। এমন ঘটনায় উড়ান সংস্থা ইন্ডিগোর উপর আগেই তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন যাত্রীরা। বিমানসংস্থা গুলিকে হঁশিয়ারি কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর। তিনি স্পষ্ট জানি...
একের পর এক বিমান বাতিল। এমন ঘটনায় উড়ান সংস্থা ইন্ডিগোর উপর আগেই তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন যাত্রীরা। বিমানসংস্থা গুলিকে হঁশিয়ারি কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'এবার থেকে প্রতিটি বিমানসংস্থার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে, যে সিদ্ধান্ত বড়সড় উদাহরণ হয়ে দাঁড়াবে, অন্তত বিমানসংস্থা গুলির জন্য।' প্রাথমিকভাবে ইন্ডিগোর এই বিপর্যয়ের নেপথ্যে তাদের যথেষ্ট কর্মীর অভাব রয়েছে বলে দাবি তোলা হয়েছে। এই আবহে ইন্ডিগো বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে প্রায় ১৪ হাজার পাইলট নিয়োগ করল ছয়টি বিমান সংস্থা। সূত্রের খবর, কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহল সংসদে গোটা বিষয়য়টি জানিয়ে বলেছেন, 'ওই ছয়টি উড়ান সংস্থা ১৩ হাজার ৯৮৯ জন পাইলটকে নিয়োগ করেছে।'
জানা গিয়েছে, সম্প্রতি সংসদে দাঁড়িয়ে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু স্পষ্ট জানালেন, 'বিগত কয়েকদিনে একাধিক বিমান বাতিল করা হয়েছে। যার কারণে বহু যাত্রী হয়রানির শিকার হয়েছেন। বিপাকে পড়েছেন। অথচ যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রাখা হয়েছিল। শুধু তাই নয়। সেই সঙ্গে পাইলটদের পর্যাপ্ত ছুটির ব্যবস্থাও করা হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে। গোটা পরিস্থিতিকে আমরা যে একেবারে সহজ ভাবে নিচ্ছি , এমনটা একেবারে নয়। আমি বলছি, এই বিষয়ে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হবে যা বিমানসংস্থা গুলির কাছে অন্তত বড় উদাহরণ হয়ে দাঁড়াবে।' এই আবহে ইন্ডিগো বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে প্রায় ১৪ হাজার পাইলট নিয়োগ করল ছয় বিমানসংস্থার!
প্রসঙ্গত, কেন্দ্রের নির্দেশে যাত্রীদের ভাড়া ফেরত দিয়েছে ইন্ডিগো। যাত্রীদের টিকিট বাবদ প্রায় ৬১০ কোটি টাকা ফিরিয়েছে বিমান সংস্থা। একের পর এক উড়ান বাতিল হওয়ার কারণে বিগত ছ'দিনে ক্ষোভ তৈরি হয়েছিল যাত্রীদের মনে। এর মধ্যেই যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হয়নি বলে দাবি তোলা হয়েছিল। জানা গিয়েছে, গত শনিবার কেন্দ্রের তরফে একটি নির্দেশিকা জারি করে দ্রুত সেই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রবিবার রাত আটটার মধ্যে টাকা ফিরিয়ে দিতে বলা হয় সংস্থাকে। সেই নির্দেশ মেনেই রবিবারই যাত্রীদের টাকা ফেরত দিয়েছে ইন্ডিগো।