ডবল ইঞ্জিন সরকারের জমানায় শিল্প ঝড় উঠেছে দেশ জুড়ে। হরিয়ানায় ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করে নতুন গাড়ির কারখানা খুলছে মারুতি। যার ফলে একধাক্কায় বহুগুন বাড়তে চলেছে কর্মসংস্থান। এমতাবস্থায় মারুতির নতুন কা...
ডবল ইঞ্জিন সরকারের জমানায় শিল্প ঝড় উঠেছে দেশ জুড়ে। হরিয়ানায় ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করে নতুন গাড়ির কারখানা খুলছে মারুতি। যার ফলে একধাক্কায় বহুগুন বাড়তে চলেছে কর্মসংস্থান। এমতাবস্থায় মারুতির নতুন কারখানা উদ্বোধন করতে ইতিমধ্যেই ভারতে পা রেখেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বৃহস্পতিবার হরিয়ানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মারুতি সুজুকি গাড়ির নতুন কারখানা উদ্বোধন করবেন তিনি।
জাপানের প্রধানমন্ত্রী পদে বসার পর এটাই তাকাইচির প্রথম ভারত সফর। বুধবারই তিনি নয়াদিল্লিতে পা রেখেছেন। থাকবেন আগামীকাল অর্থাৎ শনিবার পর্যন্ত। জানা যাচ্ছে, ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে এসেছেন তিনি। এই তিনদিনের সফরে ভারত ও জাপানের দুই রাষ্ট্রনেতার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, দ্বিপাক্ষিক সহযোগিতা-সহ একাধিক বিষয় থাকতে পারে বলে খবর সূত্রের। জানা যাচ্ছে, আজ হরিয়ানার খারখোদায় ভারতের নয়া মারুতি কারখানার ভার্চুয়ালি উদ্বোধন করবেন তাকাইচি। উপস্থিত থাকবেন মোদী।
এর আগে মারুিতির তিনটি কারখানা রয়েছে গুরুগ্রাম, মানেসার এবং গুজরাটে। খারখোদার নতুন কারখানাটি সেই তালিকায় চতুর্থ। জানা যাচ্ছে, এটি সম্পূর্ণভাবে চালু হলে ভারতে বছরে প্রায় ১০ লক্ষ গাড়িতে উৎপাদন করার পরিকল্পনা রয়েছে সংস্থার। প্রায় ৮০০ একর জমির উপর গড়ে ওঠা এই বিশাল কারখানাটিতে একটি ইন্টিগ্রেটেড সাপ্লায়ার পার্কও রয়েছে। যার ফলে উৎপাদন ব্যবস্থা আরও মজবুত হবে। সংস্থার দাবি, খারখোদা প্রকল্প পুরোপুরি তৈরি হলে ২১ হাজারেরও বেশি সরাসরি কর্মসংস্থান হবে এবং হাজার হাজার পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। যার ফলে যেমন একদিকে জাপান ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক মজবুত হবে, তেমনই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অটোমোবাইল কেন্দ্র হিসাবে গড়ে উঠবে হরিয়ানা।