মধুচন্দ্রিমায় গিয়ে অস্বাভাবিক মৃত্যু এক তরুণীর। স্বামীর সঙ্গে উত্তরাখণ্ডের মুসৌরিতে গিয়েছিলেন রাধা গায়ত্রী নাম ওই তথ্যপ্রযুক্তি কর্মী। সেখানে একসঙ্গে একটি হোমস্টেতে ছিলেন তাঁরা। কিন্তু মঙ্গলবার সকালে ...
মধুচন্দ্রিমায় গিয়ে অস্বাভাবিক মৃত্যু এক তরুণীর। স্বামীর সঙ্গে উত্তরাখণ্ডের মুসৌরিতে গিয়েছিলেন রাধা গায়ত্রী নাম ওই তথ্যপ্রযুক্তি কর্মী। সেখানে একসঙ্গে একটি হোমস্টেতে ছিলেন তাঁরা। কিন্তু মঙ্গলবার সকালে হোমস্টের ঘরের ভিতরের তরুণীর বিবস্ত্র রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিস।
জানা যাচ্ছে, মৃতা পেশায় একজন তথ্যপ্রযুক্তি কর্মী ছিলেন। গুরুগ্রামের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন তিনি। স্বামী সৌম্য শ্রীচরণও একই পেশার সঙ্গে যুক্ত। তবে দু'জনের কর্মসংস্থা ছিল আলাদা জায়গায়। পুলিস সূত্রে খবর, গত ১৪ জুন তিপরি ধারের কাছে একটি হোমস্টেতে ওঠেন দম্পতি। এরপর ওইদিন রাত ৩টে পর্যন্ত মদ্যপান করেন দু'জন। তারপর সাড়ে ৩টে নাগাদ ঘুমোতে যান।
এমতাবস্থায় আজ সকালে স্ত্রীয়ের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন সৌম্য। তাঁর নাক থেকে রক্ত বের হচ্ছিল বলেও পুলিসকে জানান তিনি। ইতিমধ্যেই এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। কীভাবে মৃত্যু তা জানতে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে তরুণীর মৃত দেহ। খুন নাকি অন্য দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।