বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন আরজেডি প্রধান নীতীশ কুমার। আজ, বুধবার রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে গিয়ে নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন তিনি। আর এই ইস্তফা পত্র জমা দেওয়ার পরেই বিহারে...
বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন আরজেডি প্রধান নীতীশ কুমার। আজ, বুধবার রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে গিয়ে নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন তিনি। আর এই ইস্তফা পত্র জমা দেওয়ার পরেই বিহারের সপ্তদশ বিধানসভা ভেঙে গেল। শুরু হল নতুন সরকারের গঠনের প্রক্রিয়া। তবে ইস্তফা জমা দিয়েও নীতিশ কেন ফিরে এলেন মুখ্যমন্ত্রীর বাসভবনে? কারণ ফের একবার বিহারে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নীতিশ স্বয়ং। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি।
বুধবার দুপুরেই আনুষ্ঠানিকভাবে জেডিইউ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন নীতীশ। পরে আবার তাঁকে এনডিএরও নেতা ঘোষণা করা হয়। এই ঘোষণার পরেই তিনি রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দিয়ে মন্ত্রিসভা ভেঙে দেন বলে খবর। নীতীশের বিদায়ী মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী ছিলেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা। তাঁরাই ফের নীতীশের ডেপুটি হিসাবে শপথ নেবেন বৃহস্পতিবার।
সূত্রের খবর এদের মধ্যে সম্রাট চৌধুরী বিহার বিজেপির সংসদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। বিজয় সিনহা নির্বাচিত হয়েছেন উপমুখ্যমন্ত্রী হিসেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই তাঁদের নাম ঘোষণা করেছেন। নীতীশের সঙ্গেই দুই উপমুখ্যমন্ত্রী শপথ নিতে চলেছেন আগামীকাল।