হানিমুনে গিয়ে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করার অভিযোগ উঠেছিল সোনম রঘুবংশী নামে এক যুবতীর বিরুদ্ধে। মধ্যপ্রদেশের ইনদওরের যুবক রাজা রঘুবংশী হত্যাকাণ্ড মামলায় গ্রেফতার করা হয়েছিল সোনম এবং তাঁর প্রে...
হানিমুনে গিয়ে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করার অভিযোগ উঠেছিল সোনম রঘুবংশী নামে এক যুবতীর বিরুদ্ধে। মধ্যপ্রদেশের ইনদওরের যুবক রাজা রঘুবংশী হত্যাকাণ্ড মামলায় গ্রেফতার করা হয়েছিল সোনম এবং তাঁর প্রেমিককে। মঙ্গলবার এই হত্যা মামলায় জামিন পেয়েছেন অভিযুক্ত যুবতী। এবার এই ঘটনায় অপর অভিযুক্ত তথা সোনমের প্রেমিক রাজ কুশওয়াহারও জামিন হতে চলেছে বলে সূত্রের খবর।
কেন জামিন দেওয়া হল সোনমকে? আদালতের পর্যবেক্ষণ, সোনমকে গ্রেফতার করার সময় পুলিস যে গ্রেফতারি মেমো দিয়েছিল তাতে একটি ধারা নিয়েই যত গন্ডগোল। লেখা হয়েছিল ৪০৩ (১) ধারার কথা। কিন্তু ভারতীয় ন্যায় সংহিতায় (বিএনএস) ওই ধারার কোনও অস্তিত্বই নেই! সেই কারণেই এটাকে 'প্রক্রিয়াগত ত্রুটি' বলে উল্লেখ করেছে মেঘালয়ের আদালত।
অন্যদিকে সোনমের জামিনে অসন্তোষ প্রকাশ করেছে রাজার পরিবার। রাজার মা উমা রঘুবংশীর কথায়, 'সোনমের জামিন হয়েছে। আগামী দিনে বাকি অভিযুক্তদেরও জামিন হয়ে যাবে। সকল অভিযুক্তের জামিন হলে, আমাদের প্রাণসংশয় হতে পারে। এই অবস্থায় সোনমের প্রেমিক রাজেরও জামিন হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে।