প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সেই থেকেই ক্ষোভের সৃষ্টি হয় যুবকের মনে। এরপরেই স্কুলে যাওয়ার পথে ছাত্রীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় অভিযুক্ত যুবক। ছাত্রীর পথ আটকে তাঁকে...
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সেই থেকেই ক্ষোভের সৃষ্টি হয় যুবকের মনে। এরপরেই স্কুলে যাওয়ার পথে ছাত্রীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় অভিযুক্ত যুবক। ছাত্রীর পথ আটকে তাঁকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই ধৃত যুবককে গ্রেফতার করেছে পুলিস। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত।
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেরানকোট্টাইয়ে। ধৃত যুবকের নাম মুনিয়ারাজ (২১)। বিগত কয়েকদিন ধরেই সে ছাত্রীকে উত্তপ্ত করছিল বলে জানিয়েছে পুলিস। কিশোরীর বাবা পেশায় একজন মৎস্যজীবী। মেয়েকে বিরক্ত করায় কিছুদিন আগেই সে যুবককে ডেকে শাসিয়েছিলেন। এর মধ্যেই মুনিয়ারাজের প্রেমের প্রস্তাব নাকচ করেছিল দ্বাদশ শ্রেণীর কিশোরী। তারপরেই তাঁকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় ধৃত।
বুধবার স্কুলে যাওয়ার পথে তাঁকে মাঝরাস্তায় দাঁড় করায় অভিযুক্ত। এরপরেই প্রকাশ্য রাস্তায় ছাত্রীকে ফেলে কোপাতে থাকে যুবক। রক্তে ভেসে যায় গোটা রাস্তা। ওই অবস্থায় কিশোরীকে হাসপাতালে নিয়ে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরেই দেহটি পাঠান হয় ময়নাতদন্তের জন্যে। ঘটনার পর পলাতক ছিল অভিযুক্ত মুনিয়ারাজ। পরে তল্লাশি চালিয়ে তাঁকে পাকড়াও করে পুলিস।