সোমবার লোকসভার শীতকালীন অধিবেশনে ‘বন্দে মাতরম’ নিয়ে আলোচনা পর্বে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিম দা' বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই শুনেই মোদীকে থামিয়ে গর্জে ওঠেন দমদমের তৃণ...
সোমবার লোকসভার শীতকালীন অধিবেশনে ‘বন্দে মাতরম’ নিয়ে আলোচনা পর্বে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিম দা' বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই শুনেই মোদীকে থামিয়ে গর্জে ওঠেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। মোদীর উদ্দেশ্যে সৌগত বলেন ‘অন্তত বঙ্কিমবাবু বলুন’। ভুল সংশোধনও করেন প্রধানমন্ত্রী। সাংসদকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আচ্ছা, বঙ্কিমবাবু বলছি।’ তবে এরপরই খানিক রসিকতার সুরে সৌগতকে উদ্দেশ্য করে মোদী বলেন ‘আপনাকে দাদা বলে ডাকতে পারি তো?’
তবে শুধু সৌগতই নয়, সম্বোধন ঘিরে ঘোর আপত্তি তৃণমূল শিবিরের। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কটাক্ষ করে চায়ের আড্ডার আলাপচারিতার সঙ্গে তুলনা করেছেন। কাকলির দাবি বাঙালি দর্শক এটাকে ভালোভাবে নেবে না। এদিন লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্দে মাতরম নিয়ে বক্তৃতার বড় অংশ জুড়ে ছিল বাংলা। তবে এই দীর্ঘ বক্তৃতার মাঝে বিভিন্ন বাংলার ইতিহাস স্মরণে হোঁচট খেতে হল মোদীকে। তবে বঙ্কিমচন্দ্রকে বেশ অনেকবার বঙ্কিম দা বলার পর গর্জে ওঠে বিরোধী শিবির।