বিমানবন্দর বা এয়ারফিল্ডে নয়, জাতীয় সড়কের উপরে জরুরি অবতরণ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। অসমের মোরানে প্রধানমন্ত্রী মোদীর সি-১৩০জে বিমানের জরুরি অবতরণ পরিষেবা পরীক্ষা করা হয়। ভোট আবহে অসমে এ...
বিমানবন্দর বা এয়ারফিল্ডে নয়, জাতীয় সড়কের উপরে জরুরি অবতরণ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। অসমের মোরানে প্রধানমন্ত্রী মোদীর সি-১৩০জে বিমানের জরুরি অবতরণ পরিষেবা পরীক্ষা করা হয়। ভোট আবহে অসমে একদিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই রাস্তায় অবতরণ করে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। চাবুয়া এয়ারফিল্ড উড়ে যায় প্রধানমন্ত্রীর বিমান । ৩৭ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারিত পথে প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করে।
প্রধানমন্ত্রীর এই অবতরণ ঐতিহাসিক বলে আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞ মহল। এদিন অসমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রহ্মপুত্র নদীর উপর গুয়াহাটি এবং উত্তর গুয়াহাটিকে সংযুক্ত করে কুমার ভাস্কর বর্মা সেতু উদ্বোধন করেন।
প্রায় ৩,০৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬-লেনের এক্সট্রাডোজড প্রেস্ট্রেসড কংক্রিট (পিএসসি) সেতুটি গুয়াহাটিকে উত্তর গুয়াহাটির সঙ্গে সংযুক্ত করে এবং এটি উত্তর-পূর্ব ভারতের প্রথম এক্সট্রাডোজড সেতু।এটি গুয়াহাটি ও উত্তর গুয়াহাটির মধ্যে ভ্রমণের সময় ৭ মিনিটে কমিয়ে আনবে। অঞ্চলের উচ্চ ভূমিকম্পের কথা বিবেচনা করে, সেতুটিতে ঘর্ষণ পেন্ডুলাম বিয়ারিং ব্যবহার করে বেস আইসোলেশন প্রযুক্তির অন্তর্ভুক্ত করা হয়েছে।স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী কাঠামোগত কর্মক্ষমতা নিশ্চিত করার জন্য উচ্চ-কার্যক্ষমতা সম্পন্ন স্টে কেবল ব্যবহার করা হয়েছে।ব্রহ্মপুত্র নদীর উপরে তৈরি এই সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই সেতু যেমন উত্তর গুয়াহাটির সঙ্গে সংযোগ স্থাপন করবে। পাসাপাশি যানজট আরও কমবে, যাতায়াতের সময় কমবে। গুয়াহাটির ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্য়ানেজমেন্টের অস্থায়ী ক্যাম্পাসেরও উদ্বোধন করবেন তিনি।এর পাশাপাশি তিনি গুয়াহাটিতে ১০০টি ইলেকট্রিক বাসেরও উদ্বোধন করবেন। এরপরে গুয়াহাটিতে বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এদিন বিমান থেকে নামার পর ৪০ মিনিটের এয়ার শো হয়। তেজস, সুখোই, রাফাল সহ অন্যান্য ফাইটার জেট নিজেদের ক্ষমতা দেখায়।প্রধানমন্ত্রী মোদী নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন যে ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি জরুরি সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে উদ্ধারকাজের জন্য এই পরিষেবা বিশেষ সাহায্য করবে। ১০০ কোটির ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি মোরান বাইপাসের উপরে ৪.২ কিলোমিটার দীর্ঘ পথে তৈরি করা হয়েছে। এটি কৌশলগত দিক থেকে বিশেষ সাহায্য করবে। বায়ুসেনার যুদ্ধবিমানের অবতরণ, বিমান পরিবহন, ত্রাণ সামগ্রী পাঠানোর ক্ষেত্রে এই ল্য়ান্ডিং ফেসিলিটি কাজ করবে।