মাওবাদী দমনে বড়সড় অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। শুরু হয়েছে মাওবাদী মুক্ত ভারত গড়ে তোলার কাজ। 'লাল সন্ত্রাসের' বিরুদ্ধে বড়সড় সাফল্য পাচ্ছে নিরাপত্তাবাহিনী। এরই মধ্যে খতম হয়েছে শীর্ষ ও কুখ্যাত মাওব...
মাওবাদী দমনে বড়সড় অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। শুরু হয়েছে মাওবাদী মুক্ত ভারত গড়ে তোলার কাজ। 'লাল সন্ত্রাসের' বিরুদ্ধে বড়সড় সাফল্য পাচ্ছে নিরাপত্তাবাহিনী। এরই মধ্যে খতম হয়েছে শীর্ষ ও কুখ্যাত মাওবাদী নেতা মাদভি হিদমা! সূত্রের খবর, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং ওড়িশা, অন্ধ্রপ্রদেশ সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। মাওবাদী ও নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই শুরু হলে তা দীর্ঘক্ষণ চলে। অন্যদিকে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে মধ্যপ্রদেশের এক পুলিসকর্মীর মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে।
জানা গিয়েছে, বুধবার অন্ধ্রপ্রদেশের মারেদুমিল্লির জঙ্গলে গুলির লড়াই শুরু হয়। নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলে সেই 'জঙ্গল যুদ্ধ।' এখনও অবধি যা খবর পাওয়া যাচ্ছে তাতে ৩ জন মহিলা সদস্য সহ ৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই মৃতদের পরিচয় জানার কাজ শুরু হয়েছে। শুধু তাই নয়। অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলা থেকে ৫০ জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে বলেই পুলিস সূত্রে খবর।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই জানিয়ে দিয়েছেন, '২০২৬ সালের মধ্যে গোটা দেশ থেকে সম্পূর্ণভাবে মাওবাদী নির্মূল করে দেওয়া হবে।' এর মধ্যে খতম করা হয়েছে শীর্ষ ও কুখ্যাত মাওবাদী নেতা মাদভি হিদমা! জানা গিয়েছে, ভারতের একাধিক রাজ্যে ২৬ টিরও বেশি নাশকতার মাস্টারমাইন্ড হিসেবে নাম ছিল এই মাও নেতার। অবশেষে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এই কুখ্যাত মাওবাদী নেতার! বিশেষজ্ঞ মহলের মতে, 'মাদভি হিদমার মৃত্যু নিরাপত্তাবাহিনীর কাছে যে অনেকটা স্বস্তির খবর, সেই নিয়ে কোনও সন্দেহ নেই।' এরই মধ্যে ৩ জন মহিলা সদস্য সহ ৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে।