বুধবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে ২০২৪ সালে হরিয়ানা বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোটচুরি হয়েছিল বলে দাবি করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কমিশন ও বিজেপি একযোগে কংগ্রেসকে পরাজিত করতে হরিয়ান...
বুধবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে ২০২৪ সালে হরিয়ানা বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোটচুরি হয়েছিল বলে দাবি করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কমিশন ও বিজেপি একযোগে কংগ্রেসকে পরাজিত করতে হরিয়ানা ভোটার তালিকায় কারচুপি করেছিল বলে জানিয়েছিল রাহুল। সেই সঙ্গেই একটা জায়ান্ট স্ক্রিনে ব্রাজিলের এক রূপসীর ছবি প্রকাশ্যে এনেছিলেন। তাঁর ছবি ব্যবহার করে বিহারের ভোট কারচুপি হয়েছিল বলে 'হাইড্রোজেন বোমা' ফাটিয়েছিলেন সাংসদ রাহুল গান্ধী। সেই ঘটনাকে কেন্দ্র করে যথাক্রমে জল্পনা শুরু হয়েছিল। রাহুল বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেছিল কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। এই আবহেই মুখ খুললেন ব্রাজিলের সেই রহস্যময়ী বিদেশিনী।
জানা যাচ্ছে ব্রাজিলের ওই মহিলার নাম লরিসা। ভারতে তাঁর ছবি নিয়ে কাটাছেঁড়া করার ঘটনা তাঁর কান পর্যন্ত পৌঁছাতেই তিনি সমাজ মাধ্যমে একটা ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, 'এ কী পাগলামো! ভারতের রাজনীতির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমার ছবি একটি স্টক ইমেজ প্ল্যাটফর্ম কিনেছিল। এরপর কোথায় তা ব্যবহিৃত হয়েছে, আমি জানি না। আমি কখনও ভারতে যাইনি। আমি ব্রাজিলের একজন ডিজিটাল ইনফ্লুয়েন্সার এবং হেয়ারড্রেসার। তবে আমি ভারতীয়দের ভালোবাসি। তাঁর সংযোজন, 'বহু ভারতীয় আমার ছবিতে কমেন্ট করছেন। ভারতীয় সংবাদমাধ্যমে আমার ছবি শেয়ার করা হচ্ছে। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, ছবিটি আমার। কিন্তু ভোটের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।' এমনকি বিহারের তালিকায় ব্যবহৃত ওই ছবিটি তাঁর বহু পুরোন একটি ছবি বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, কয়েকদিন যাবৎ রাহুল 'হাইড্রোজেন বোমা' ফাটাবেন বলে শোনা যাচ্ছিল। তবে আদতে কী এই হাইড্রোজেন বোমা, তা নিয়ে শুরু হয়েছিল প্রবল জল্পনা। অবশেষে বুধবার, হরিয়ানা বিধানসভা নির্বাচনে 'ভোটচুরির' অভিযোগ তুলে সেই জল্পনার অবসান করলেন রাহুল নিজেই। তাঁর দাবি, হরিয়ানায় মোট ভোটারের ১২ শতাংশ অর্থাৎ ২৫ লক্ষ ভোটারই ভুয়ো ছিল। আর সেই ভুয়ো ভোটারদের কাজে লাগিয়েই হরিয়ানায় ক্ষমতায় এসেছে বিজেপি। এবার এই পরিস্থিতিতেই সমাজ মাধ্যমে ভিডিও বার্তা পোস্ট করলেন বিদেশিনী।