এবার গাল্ফ এয়ারের মানামা-হায়দরাবাদ উড়ানে বোমাতঙ্ক! বাহারিনের রাজধানী শহরের বিমানবন্দর থেকে ওড়ার পরে বিমানসংস্থা একটি ইমেল পায়। সেই ইমেলে জানানো হয়েছিল বিমানটিতে রয়েছে জঙ্গি সংগঠনের একাধিক সদস্য। তাঁ...
এবার গাল্ফ এয়ারের মানামা-হায়দরাবাদ উড়ানে বোমাতঙ্ক! বাহারিনের রাজধানী শহরের বিমানবন্দর থেকে ওড়ার পরে বিমানসংস্থা একটি ইমেল পায়। সেই ইমেলে জানানো হয়েছিল বিমানটিতে রয়েছে জঙ্গি সংগঠনের একাধিক সদস্য। তাঁরা যে কোনও মুহূর্ত ভয়ংকর বিস্ফোরণ ঘটাবে।
বিমানবন্দর সূত্রে খবর, গাল্ফ এয়ারের জিএফ২৭৪ মানমা-হায়দরাবাদ বিমানটি সকাল সাড়ে দশটা নাগাদ হুমকি ইমেল পায়। একটি অজ্ঞাত ইমেল অ্যাড্রেস থেকে একাধিক বিমানবন্দর ইমেল অ্যাড্রেসে পাঠানো হয় হুমকি ইমেল। সেখানে অজ্ঞাত ব্যক্তি নিজেকে তামিল লিবারেশন অর্গানাইজেশন নামের একটি সংগঠনের প্রতিনিধি বলে দাবি করেন।
যদিও হুমকি ইমেল নজরে আসার পরে পরে হায়দরাবাদ বিমানবন্দরে নির্বিঘ্নে পৌঁছায় বিমানটি। দ্রুত বিমান ফাঁকা করে তল্লাশি শুরু হয়েছে। এখনও পর্যন্ত বিস্ফোরক উদ্ধার হয়নি বলেই খবর।