গুজরাতে একের পর এক স্কুলে বোমা হুমকি। বডোদরার কিছু স্কুলও বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সোমবার সকালে দুই শহর মিলিয়ে প্রায় ১৩টি স্কুলে বোমাতঙ্ক ছ়ড়িয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। হুম...
গুজরাতে একের পর এক স্কুলে বোমা হুমকি। বডোদরার কিছু স্কুলও বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সোমবার সকালে দুই শহর মিলিয়ে প্রায় ১৩টি স্কুলে বোমাতঙ্ক ছ়ড়িয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। হুমকি ইমেল প্রকাশ্যে আসায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে, গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিস।
আমেদাবাদ জেলা শিক্ষা আধিকারিক জানান, হুমকি ইমেলগুলিতে খলিস্তানপন্থী বার্তা দেওয়া ছিল। সেখানে লেখা আছে, 'ভারতকে খলিস্তান বানিয়ে দেব'। সোমবার সকালে স্কুলগুলি খোলার পরে এই হুমকি ইমেলগুলি নজরে আসে। প্রায় সবগুলি ইমেলেরই ভাষা একই। বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে স্কুলগুলিকে। এই হুমকি ইমেলগুলি স্কুল কর্তৃপক্ষের নজরে আসতেই তাঁরা পুলিসে খবর দেন।
ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে ওই স্কুলগুলিতে ডগ স্কোয়াড নিয়ে পৌঁছে গিয়েছে পুলিস। বম্ব স্কোয়াডও পৌঁছেছে স্কুলগুলিতে। প্রতিটি স্কুলে তল্লাশি শুরু হয়েছে। তবে তল্লাশি চালানোর পর সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।