এবার থেকে কেরলেও নিখরচায় সরকারি বাসে যাতায়াত করতে পারবেন মহিলারা। সোমবার কংগ্রেস নেতা ভিডি সতীশন মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই এই মর্মে ঘোষণা করেছেন। পাশাপাশি রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সহ...
এবার থেকে কেরলেও নিখরচায় সরকারি বাসে যাতায়াত করতে পারবেন মহিলারা। সোমবার কংগ্রেস নেতা ভিডি সতীশন মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই এই মর্মে ঘোষণা করেছেন। পাশাপাশি রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সহায়তা প্রকল্প এবং স্বাস্থ্য দফতরের আশা কর্মীদের ভাতা ৩০০০ টাকা বৃদ্ধি করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।
এখানেই শেষ না, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক, স্কুলের রান্নার কর্মী, প্রাক-প্রাথমিক শিক্ষক এবং আয়াদের জন্যেও ১০০০ টাকা পর্যন্ত মাসিক ভাতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন কেরলের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'আমাদের লক্ষ্য কেরলে একটি আদর্শ সভ্য সমাজ গড়ে তোলা।' জানা যাচ্ছে, আগামী ২১ মে রাজ্যের সমস্ত বিধায়করা শপথ নেবেন। পরেরদিন ২২ মে স্পিকার পদের নির্বাচন হবে।
প্রসঙ্গত, আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গেও বিনামূল্যে সরকারি বাসে যাতায়ত করতে পারবেন মহিলারা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা নতুন পরিবহণ প্রকল্পে নীতিগত অনুমোদন দিয়েছে বলে সোমবার মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। ঘটনাচক্রে এদিনই কেরলে মহিলাদের স্বার্থে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সতীশন।