নাবালক ভাইপোকে যৌন নিগ্রহ করার অপরাধে গ্রেফতার কাকিমা। দিনের পর দিন নাবালককে যৌন নির্যাতন করে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে কাকিমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাগদা থানার...
নাবালক ভাইপোকে যৌন নিগ্রহ করার অপরাধে গ্রেফতার কাকিমা। দিনের পর দিন নাবালককে যৌন নির্যাতন করে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে কাকিমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাগদা থানার শলুয়ারদাড়ি এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত ওই মহিলাকে শুক্রবার গ্রেফতার করেছে বাগদা থানার পুলিস। জানা গিয়েছে, ধৃত মহিলাকে বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন অভিযুক্তকে।
সূত্রের খবর, ধৃত মহিলার নাম দীপিকা বিশ্বাস (২৮) ওরফে মাম্পি। অভিযুক্ত মহিলা তার দেওরের বাড়িতে বসবাস করে। অভিযোগ, অভিযুক্ত দীপিকা দীর্ঘদিন ধরে তার নাবালক ভাইপোকে ডেকে নিয়ে যৌন নির্যাতন করত। শারীরিকভাবে উত্তেজিত করে মাঝেমধ্যেই মেলামেশা করতে বাধ্য করত নাবালককে। ভিডিও কল করে যৌন নিগ্রহ করে সেই ভিডিও তুলে রেখে ব্ল্যাকমেল করে আসছিল ওই মহিলা। দীর্ঘদিন ধরে একই ঘটনা চলতে থাকায় আতঙ্কিত হয়ে পড়ে ওই নাবালক। নিজের কাকিমার কীর্তি বাড়িতে জানাতেই পারিবারিকভাবে আলোচনা করে মিটিয়ে ফেলার চেষ্টা করেছিল। অভিযোগ, তারপর সাময়িকভাবে কিছুদিন বন্ধ থাকলেও ফের অভিযুক্ত মহিলা ওই নাবালককে সঙ্গে পুনরায় যৌন হেনস্তা করতে থাকে |
তারপরেই নাবালকের মা বৃহস্পতিবার বাগদা থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি ছবি এবং মেসেজ পুলিসকে জমা দিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্ত কাকিমাকে গ্রেফতার করে। গোটা ঘটনায় আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন 'নিজের দেওরের ছেলে অর্থাৎ ভাইপোর সঙ্গে কাকিমা যে ধরনের কাজ করেছে সমাজে ভুল বার্তা তৈরি হয়েছে। সে কারণেই ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই আমরা চাই | বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন।'