দুই প্রতিবেশীর বিবাদের জের। বচসা চলাকালীন হাতাহাতিতে মৃত্যু হল এক বৃদ্ধর। অভিযোগ, লাঠি দিয়ে মাথায় আঘাত করায় মৃত্যু হয় ওই বৃদ্ধর। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হালিশহরে। পুলিস সূ...
দুই প্রতিবেশীর বিবাদের জের। বচসা চলাকালীন হাতাহাতিতে মৃত্যু হল এক বৃদ্ধর। অভিযোগ, লাঠি দিয়ে মাথায় আঘাত করায় মৃত্যু হয় ওই বৃদ্ধর। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হালিশহরে। পুলিস সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম পারোস জাসওয়াল (৭০)। হালিশহর হুকুমচাঁদ জুট মিলের বেলুড় পাড়ার ২০ নং ওয়ার্ডের বাসিন্দা। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
পরিবারের অভিযোগ, রবিবার পারোস জাসওয়াল-এর মেয়ে বাড়ির সামনেই কাপড় শুকোতে দিয়েছিলেন। যা নিয়ে প্রতিবেশী অনিতা জসওয়ালের কথা কাটাকাটি হয়। বাড়ি থেকে বেরিয়ে ঝগড়া বন্ধ করতে বলেন পারোস। অভিযোগ, সেই সময় তিন জন হঠাৎই তাঁকে মারধর করতে শুরু করেন। তখন পার্শ্ববর্তী বাড়ির এক ব্যক্তি বাঁশ দিয়ে মাথার পিছনে আঘাত করে পারোস। গুরুতর আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ।
এরপর প্রতিবেশীরা তখনই তাঁকে নৈহাটি হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করে। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। তবে এখও পর্যন্ত কোনও গ্রেফতার করেনি পুলিস।