হাজার স্বপ্নভঙ্গের মাঝেই একটুকরো স্বপূরণের ছবি। ১৩ ডিসেম্বর যখন ফুলবলের ইশ্বরকে দর্শন করতে হাজার হাজার মানুষ কষ্টের টাকা দিয়ে টিকিট কেটে মাঠে গিয়ে হতাশ হয়েছিল। যখন মাঠে ঘেরাটোপের মাঝে মেসিকে দেখতে না ...
হাজার স্বপ্নভঙ্গের মাঝেই একটুকরো স্বপূরণের ছবি। ১৩ ডিসেম্বর যখন ফুলবলের ইশ্বরকে দর্শন করতে হাজার হাজার মানুষ কষ্টের টাকা দিয়ে টিকিট কেটে মাঠে গিয়ে হতাশ হয়েছিল। যখন মাঠে ঘেরাটোপের মাঝে মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভ বিক্ষোভে পরিণত হয়েছিল, ঠিক সেই দিনই তারকেশ্বরের এক যুবকের স্বপ্নপূরণ হয়েছিল ।
সামনে থেকে ফুটবলের রাজপুত্রকে দর্শন করেছিলেন, নিজের বলে সংগ্রহ করেছিলেন মেসি ও ডি পলের সই। দেবব্রতর ছোট থেকে ফুলবলের প্রতি প্রেম একদিন তাঁকে সুদক্ষ রেফারী করে গড়ে তোলে। আর সেই সুবাদেই গত ১৩ তারিখ যুবভারতী প্রাঙ্গনে মেসি প্রবেশ করার আগে মোহনবাগান - ডায়মন্ডহারবারের প্রীতি ম্যাচের রেফারি ছিলেন দেবব্রত নস্কর। জীবনে হঠাৎ করে এত বড় পাওনা, আপ্লুত দেবব্রত।
ম্যাচ শেষে হওয়ার পরই মাঠে ঢোকেন মেসি,প্রীতি ম্যাচের প্লেয়ার ও রেফারীদের সঙ্গে করমর্দন করেন দেবব্রতর ভগবান মেসি । সেই সময় মেসি ও ডি পলের সঙ্গে করমর্দনের পাশাপাশি দুই মহান ফুটবল প্লেয়ারের সইও সংগ্রহ করার সুযোগ হয়।
তবে নিজের এই আনন্দের মুহূর্ত নিয়ে যেমন খুশি দেবব্রত, ঠিক তেমনই কিছুক্ষণের মধ্যেই সবকিছু উলোটপালোট হয়ে যাওয়ায় দুঃখ পেয়েছেন দেবব্রত। যারা মেসিকে দেখতে পাননি, তাদের জন্য সমবেদনাও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত জাতীয় স্তরের রেফারি দেবব্রত।সন্তোষ ট্রফি, বিসি রয় ট্রফি, সি এফ এল এর মত একাধিক ম্যাচ খেলেছেন তিনি । রাজ্যে তথা দেশের একাধিক রাজ্যে বড় বড় ফুটবল টুর্নামেন্টে রেফারি হিসাবে নিযুক্ত থাকেন দেবব্রত। গত ১২ বছর ধরে এখন পযন্ত ১০০ -র বেশি বড় বড় ম্যাচে রেফারিং করেছেন দেবব্রত নস্কর। তবে এসবের মাঝে ১৩ ডিসেম্বর দিনটি দেবব্রতর কাছে ঈশ্বর দর্শনের জন্য স্মরনীয় হয়ে থাকবে চিরকাল।