এবার বাণিজ্য নিয়ে আমেরিকার সঙ্গে সমঝোতা করে ফেলল পাকিস্তান। জানা যাচ্ছে, উভয়পক্ষ শুল্ক এবং আমদানি-রফতানি নিয়ে একমত। তবে তা ঘোষণা করা হচ্ছে না। বাকি বাণিজ্যিক বন্ধুদের সঙ্গে সমঝোতায় পৌঁছোনোর পরেই আমেরি...
এবার বাণিজ্য নিয়ে আমেরিকার সঙ্গে সমঝোতা করে ফেলল পাকিস্তান। জানা যাচ্ছে, উভয়পক্ষ শুল্ক এবং আমদানি-রফতানি নিয়ে একমত। তবে তা ঘোষণা করা হচ্ছে না। বাকি বাণিজ্যিক বন্ধুদের সঙ্গে সমঝোতায় পৌঁছোনোর পরেই আমেরিকার তরফে তা ঘোষণা করা হবে বলে খবর।
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক দেশের উপর চড়া হারে বাড়তি শুল্ক আরোপ করেছিলেন। শুল্ক ঘোষণার পর তিন মাসের জন্য তা স্থগিত করে দেওয়া হয়। আগামী ৯ জুলাই সেই সময়সীমা শেষ হচ্ছে। তার মধ্যে বিভিন্ন দেশকে বাণিজ্য নিয়ে সমঝোতা করতে হবে আমেরিকার সঙ্গে। এখনও ভারতের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। তার আগে সময়সীমার চার দিন বাকি থাকতেই সমঝোতা করে ফেলেছে পাকিস্তান।
বাণিজ্যিক সমঝোতার ফলে আগামী দিনে মার্কিন পণ্যের আমদানি বৃদ্ধি পেতে পারে পাকিস্তানে। মনে করা হচ্ছে, বিশেষত খনিজ তেল কেনার ক্ষেত্রে এরপর আমেরিকাকে প্রাধান্য দিতে পারে ইসলামাবাদ। আরও বেশি করে আমেরিকা থেকে তেল কেনা হতে পারে। একই সঙ্গে পাকিস্তানের খনি, বিদ্যুৎ ও অন্যান্য পরিকাঠামোয় মার্কিন বিনিয়োগ বৃদ্ধি পেতে পারে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, 'আমেরিকা এমন একটি দেশ যার সঙ্গে বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশই বাণিজ্য করতে মরিয়া। ইচ্ছাপ্রকাশ করে থাকে। সেটা মন থেকেই চায় তারা। ইতিমধ্যেই চিনের সঙ্গে আলোচনা করে বাণিজ্য চুক্তি স্থাপন করার পথে। সই করাও হয়ে গিয়েছে। এবার ভারতের সঙ্গে বড় ধরণের বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা। খুব শীঘ্রই সেটা সম্পন্ন হতে চলেছে। প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।'