মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মধ্যমণি মানিকচক থানার আইসি সুবীর কর্মকার। পুলিসের পোশাক পরেই শাসক দলের নেতাদের সাথে মঞ্চে দেখা গেল আইসিকে। রবিবার মানিকচক ব্লক কমিউনিটি হলে তৃণমূল...
মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মধ্যমণি মানিকচক থানার আইসি সুবীর কর্মকার। পুলিসের পোশাক পরেই শাসক দলের নেতাদের সাথে মঞ্চে দেখা গেল আইসিকে। রবিবার মানিকচক ব্লক কমিউনিটি হলে তৃণমূলের দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে পুলিসি পোশাকে মঞ্চে হাজির হওয়ার ঘটনায় ব্যাপক রাজনৈতিক শোরগোল মানিকচক জুড়ে। 'পুলিসই তৃণমূলের কর্মী' এই ঘটনা তার প্রমান, এমনই দাবী বিজেপি ও সিপিএমের।
মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানিকচক ব্লক কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মিলনী ও শারদ সম্মান ২০২৪ অনুষ্ঠান। মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের আমন্ত্রণে অনুষ্ঠানে হাজির হন তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা। এই অনুষ্ঠানে মানিকচকের ৭৮টি দূর্গাপূজা কমিটিকে শারদ সম্মান জ্ঞাপন করা হয়। মঞ্চে অতিথি আসনে উপবিষ্ট ছিলেন মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী, বিধায়ক সাবিত্রী মিত্র, আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভঙ্কর সান্যাল, মালদহ জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মন্ডল সহ মানিকচক ব্লক ও মালদহ জেলার তাবড় তাবড় তৃণমূল নেতারা। তৃণমূলের দলীয় নেতাদের সঙ্গে মঞ্চে দেখা যায় আইসি সুবীর কর্মকারকে। একেবারে পুলিসি ইউনিফর্মে তৃণমূলের অনুষ্ঠানে মধ্যমণি হয়ে বসে থাকতে দেখা যায় তাকে। মঞ্চের প্রথম সারিতে বিধায়ক সাবিত্রী মিত্রের ঠিক পাশে আসন গ্রহণ করেন তিনি। শুধু তাই নয়,মঞ্চে ভাষণ দিতে গিয়ে আইসি আব্দুর রহিম বক্সীকে মালতীপুরের বিধায়ক হিসাবে নয় মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে সম্বোধিত করেন। তৃণমূলের মঞ্চ থেকে বিধায়কের সাথে স্মারক তুলে দেন পূজা উদ্যোক্তাদের। এই ঘটনা তীব্র সমালোচনা সিপিএম ও বিজেপির