আশঙ্কাই সত্যি হল! শেষে কিনা বন্ধু ভারতের উপর আঘাত হানল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার, ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে পেনাল্টি দিতে হবে বলেও ঘোষণা হল। ভারতীয় সময় অ...
আশঙ্কাই সত্যি হল! শেষে কিনা বন্ধু ভারতের উপর আঘাত হানল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার, ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে পেনাল্টি দিতে হবে বলেও ঘোষণা হল। ভারতীয় সময় অনুসারে, বুধবার বিকেলে এই শুল্কহার ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ অগাস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। কী কী কারণে ভারতের উপর চাপানো হল এই শুল্ক ?
বুধবার সমাজমাধ্যমে পোস্ট করে ট্রাম্প বলেন, ‘মনে রাখতে হবে, ভারত আমাদের বন্ধু হলেও আমরা ওদের সঙ্গে তুলনামূলকভাবে কম ব্যবসা করে আসছি। কারণ ওদের শুল্কের হার খুবই বেশি। বিশ্বের অন্যতম সর্বাধিকও বটে। এছাড়াও, রুশ শক্তি সম্পদের সবচেয়ে বড় ক্রেতা ভারত এবং চীন। বিশেষত সেই সময়ে, যখন সকলে বলছি রাশিয়ার উচিৎ ইউক্রেনে গণহত্যা বন্ধ হোক। তাই ভারত এবার ২৫ শতাংশ শুল্ক দেবে। পাশাপাশি একটি জরিমানা প্রথম অগাস্ট থেকে শুরু হবে বলে জানিয়েছেন তিনি।'
ট্রাম্প-এর তরফে জানিয়ে রাখা হয়েছিল, আগামী ১ অগাস্টের মধ্যে তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে হবে ভারতকে। নাহলে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। কিন্তু দুই দেশের মধ্যে কিছু জটিলতার জন্য এই চুক্তি সম্পন্ন হয়নি। তবে এই সময়সীমা পেরিয়ে গেলে ভারতের উপর শুল্ক চাপানো হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছিল।
এ নিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, ভারত আমাদের বন্ধু। কিন্তু আমাদের উপর ভারত বেশি শুল্ক চাপিয়েছে, তাই আমরাও তাদের উপর বেশি শুল্ক চাপাবো। সেই শুল্কের পরিমাণ ২০ থেকে ২৫ শতাংশ হতে পারে বলে জানিয়েছিলেন তিনি। এই হুমকির ২৪ ঘন্টার মধ্যেই ভারতের উপর শুল্ক চাপালেন ট্রাম্প। তবে এটা রাশিয়া থেকে তেল কেনার সাজা দিলেন তিনি। যার ফলে এবার থেকে অতিরিক্ত শুল্ক গুনতে হবে ভারতকে।