অবশেষে, একটু হলেও স্বস্তি অনুভব করছেন ধর্মেন্দ্র ভক্তরা। বলিউডের আকাশে চিন্তার মেঘ কেটে গিয়ে শেষমেষ একটু ঝলমলে আকাশের দেখতে পেল দেওল পরিবার। বর্তমানে, শোনা যাচ্ছে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বর্ষীয়ান অভিনেত...
অবশেষে, একটু হলেও স্বস্তি অনুভব করছেন ধর্মেন্দ্র ভক্তরা। বলিউডের আকাশে চিন্তার মেঘ কেটে গিয়ে শেষমেষ একটু ঝলমলে আকাশের দেখতে পেল দেওল পরিবার। বর্তমানে, শোনা যাচ্ছে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। গত, সাতদিন ধরে যমে-মানুষের টানাটানির পর বাড়ি ফিরলেন অভিনেতা। প্রসঙ্গত, অভিনেতা গত সাতদিন ধরে অসুস্থ থাকলেও, বিগত দুদিনে অভিনেতার স্বাস্থ্যর ব্যাপারে নানা ধরনের নেতিবাচক খবর শুনতে পাওয়া যাচ্ছিল। আর, এই কারণেই কখনও অভিনেতার মেয়ে তো কখনো তো কখনো তাঁর স্ত্রী সরাসরি দর্শকদের উদ্দেশ্যে অভিনেতার স্বাস্থ্যের ব্যাপারে খবর জানাচ্ছিলেন।
কিংবদন্তী নায়ক কিছুটা সুস্থ হলেও চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে বাকি চিকিৎসা তাঁর বাড়ি থেকেই হবে। ইতিমধ্যেই, অভিনেতাকে কেন্দ্র করে এক ভিডিও বেশ ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, বুধবার সকালে ধর্মেন্দ্র গাড়ি চেপে বাড়ির দিকে রওনা দিয়েছেন। জানা যাচ্ছে, অভিনেতার বাড়িতে থেকে চিকিৎসা হওয়ার মতন অবস্থাতে রয়েছেন। শোনা যাচ্ছে, চলতি সপ্তাহের বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, এ বিষয়ে অভিনেতার পরিবার এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি।
অভিনেতা সপ্তাহ খানেক আগে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর সঙ্গে জড়িত ছিল বেশ কিছু বার্ধক্যজনিত রোগ। তবে, সোমবার তাঁর হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দিতে হয় তাঁকে। অভিনেতার এমন শারীরিক অবস্থার কথা শুনতে পেতে সলমন থেকে শুরুকরে শাহরুখ, গোবিন্দ সকলেই তাঁর সঙ্গে দেখা করতে যান। এই সময় থেকে সোশ্যাল মিডিয়ার চারিদিকে ভুয়ো খবর ছড়াতে শুরু করলে প্রকাশ্যে প্রতিবাদ জানান ঈশা দেওল। তিনি বলেন, তাঁর বাবা চিকিৎসায় সাড়া যচ্ছেন। অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। দয়া করে কেউ যেন তাঁর ভুয়ো খবর না ছড়ায়। এর সঙ্গে আরও বলেন, তাঁর বাবা যেন সুস্থ হয়ে যায় এমনই যেন সকলে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। প্রসঙ্গত, আসন্ন কিছু দিনের মধ্যে অভিনেতার পরবর্তী সিনেমা 'ইক্কিস' মুক্তি পেতে চলেছে।