ভারতবিরোধী মন্তব্য! এমন কথা বলার জন্য বিরোধী নেত্রীর উপরই ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, রীতিমত সেই দলের নেত্রীকে ক্ষমাও চাইতে বলেছেন সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ! এমন ঘটন...
ভারতবিরোধী মন্তব্য! এমন কথা বলার জন্য বিরোধী নেত্রীর উপরই ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, রীতিমত সেই দলের নেত্রীকে ক্ষমাও চাইতে বলেছেন সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ! এমন ঘটনায় স্বাভাবিকভাবেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে অস্ট্রেলিয়া জুড়ে। ক্ষোভ তৈরি হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত-এর মধ্যে।
সূত্রের খবর, অস্ট্রেলিয়ার একটা বড় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভারতীরা রয়েছে। সম্প্রতি সেদেশেরই বিরোধী সেনেটর ভারত এবং ভারতে থেকে অস্ট্রেলিয়ানবাসীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। যা সত্যি নেতিবাচক। একপ্রকার ভারতের বিরুদ্ধেই অভিযোগ এনেছেন তিনি। ঠিক কী অভযোগ ছিল তাঁর? বিরোধী সেনেটরের দাবি, 'বেআইনি ভাবে প্রচুর সংখ্যক ভারতীয়রা অস্ট্রেলিয়ার মধ্যে রয়েছে। শুধু তাই নয়। তাঁদেরকে বিশেভাবে থাকার অনুমতি দিচ্ছে প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ! এরকমটা দিনের পর দিন চলে যাচ্ছে। সবটাই ওই বেশি করে ভোট পাওয়ার লক্ষ্যে। প্রধানমন্ত্রীর এহেন কার্যকলাপ রীতিমত আদতে অস্ট্রেলিয়ান নাগরিকদের সমস্যায় ফেলছে।' এমন মন্তব্যের পর থেকেই গোটা বিষয়টি নিয়ে শুরু হয় চর্চা।
পাশাপাশি জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ গোটা ঘটনায় বলেছেন, 'বিরোধী সেনেটর যে মন্তব্য করেছেন তা সত্যিই খুব নিন্দনীয়। এরকমটা একদমই বলা উচিত হয়নি। সমস্ত ভারতীয়দের খারাপ লেগেছে। তাদের মনে আঘাত করা হয়েছে। দ্রুততার সঙ্গে ওনার এই মন্তব্যের কারণে ক্ষমা চাওয়া উচিত।'