ফের পাক সেনার কনভয়ে বড় রকমের হামলা চালাল বালোচ বিদ্রোহীরা। যার জেরে ৪৫ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে দাবি বালোচিস্তান লিবারেশন আর্মির। আহত হয়েছেন আরও অনেকে। যদিও এই ঘটনায় পাকিস্তানের তরফে এখনও কোনও প্...
ফের পাক সেনার কনভয়ে বড় রকমের হামলা চালাল বালোচ বিদ্রোহীরা। যার জেরে ৪৫ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে দাবি বালোচিস্তান লিবারেশন আর্মির। আহত হয়েছেন আরও অনেকে। যদিও এই ঘটনায় পাকিস্তানের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। অন্যদিকে ঘটনার নেপথ্যে বালোচিস্তানের 'ফতহ স্কোয়াড' রয়েছে বলে দাবি করেছে কাবুল।
বিএলএর দাবি, প্রথমে একটি সেনা ভর্তি বাসকে টার্গেট করে তাঁরা। এরপর সেই বাসটিকে নিশানা করে হামলা চালানো হলে মৃত্যু হয় প্রায় ৪৫ জনের। সেই হামলার পর পাক সেনার অন্য কনভয় গুলোকে টার্গেট করে ফের গুলি ছুড়তে থাকে বালোচ বিদ্রোহীদের। সেই সংঘর্ষেও বেশ কয়েক জন পাক সেনা আহত হয়েছেন বলে দাবি বিএলএর। যদিও এত বড় হামলার কথা এখনও স্বীকার করা হয়নি পাক সরকারের তরফে।
সম্প্রতি দফায় দফায় উত্তেজনা দেখা যাচ্ছে পাকিস্তান ও বালোচিস্তানের মধ্যে। ইতিমধ্যেই দুই দেশের হামলায় মৃত্যু হয়েছে বহু সেনার। যার পালটা প্রত্যাঘাত করতে দেখা যাচ্ছে ইসলামাবাদকেও। এমতাবস্থায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ডুরান্ড লাইন। চলতি বছরের গত মে মাসেই সেনার কনভয়ে আইইডি হামলা চালিয়েছিল বিএলএ। সেই হামলায় নিহত হয়েছিলেন ১২ জন সেনাকর্মী।