বাংলাদেশে ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। শুরু হয়েছে গণনা। ক্ষমতার মসনদে কে বসবে তা নির্ধারিত হবে আজকের এই নির্বাচনের মধ্যে দিয়েই। কিন্তু এবারের ভোটের হার যথেষ্ট উদ্বেগজনক বলে দাবি করেছে বাংলাদেশের বিভিন্ন স...
বাংলাদেশে ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। শুরু হয়েছে গণনা। ক্ষমতার মসনদে কে বসবে তা নির্ধারিত হবে আজকের এই নির্বাচনের মধ্যে দিয়েই। কিন্তু এবারের ভোটের হার যথেষ্ট উদ্বেগজনক বলে দাবি করেছে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম। যার কারণে কিছুটা চাপের মধ্যেই রয়েছে বিএনপি। বিশেষ করে ঢাকা-সহ তিনটি বিভাগে ভোটের হার ভাবাচ্ছে দলের নেতা কর্মীদের। এই অবস্থায় দলের নেতা কর্মীদের উদ্দ্যেশ্যে বার্তা দেওয়া হয়েছে বিএনপির তরফে।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে দাবি, সকালের দিকে একরকম অবস্থা থাকলেও বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে কমেছে ভোটের হার। এই অবস্থায় দলের কর্মীদের মনোবল বাড়াতে ও বুথ স্তরে সক্রিয় হতে একটি বিবৃত দেওয়া হয় বিএনপির তরফে। সেখানে জানান হয়, 'সারা দেশেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশ কম। আমাদের জন্য এমন পরিস্থিতি শুভ নয়। যত বেশি মানুষ ভোট প্রদান করবে, আমাদের ভোট তত বাড়বে।' অন্যদিকে, ঢাকা, ময়মনসিংহ, এবং সিলেটের ভোটদানের সবচেয়ে কম বলে জানিয়েছে সে দেশের নির্বাচন কমিশন।
এই বিষয়ে বাংলাদেশের প্রাক্তন শাসকদলের এক নেতার কথায়, 'নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টায় ভোট পড়েছে ১৪.৯৬ শতাংশ। তার পরের এক ঘণ্টায় ভোটের হার বেড়ে হয়েছে ৩২.৮৮ শতাংশ। এটা অস্বাভাবিক। বাংলাদেশের ভোটগ্রহণের ইতিহাস বলছে, ১১টা পর্যন্তই ভোটের হার সর্বোচ্চ থাকে। ১২টার পর থেকে ভোটকেন্দ্রে ভোটার থাকেন নামমাত্র।'