বিগত ৬ দিন নিখোঁজ থাকার পর শনিবার দুপুরে (স্থানীয় সময়) ক্যালিফর্নিয়ার লেক আনজার থেকে উদ্ধার হয়েছে ভারতীয় পড়ুয়া সাকেত শ্রীনিবাসাইয়ার মৃতদেহ। ইতিমধ্যেই তরুনের মৃত্যকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু...
বিগত ৬ দিন নিখোঁজ থাকার পর শনিবার দুপুরে (স্থানীয় সময়) ক্যালিফর্নিয়ার লেক আনজার থেকে উদ্ধার হয়েছে ভারতীয় পড়ুয়া সাকেত শ্রীনিবাসাইয়ার মৃতদেহ। ইতিমধ্যেই তরুনের মৃত্যকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার এই আবহে সাকেত নিখোঁজ হওয়ার কিছুদিন আগে থেকেই বদলে গিয়েছিল বলে দাবি করলেন তাঁর রুমমেট বনিত সিং। এমনকি খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিলেন বলেও দাবি করেছে বনিত।
জানা যাচ্ছে, সাকেত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিলেন। যথেষ্ট মেধাবী পড়ুয়া ছিলেন তিনি। গত ৯ ফেব্রুয়ারি থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রুমমেট বনিত সমাজমাধ্যমে লিখেছেন, 'বার্কলেতে আমার রুমমেট সাকেত শ্রীনিবাসের দেহ মিলেছে লেক আনজার থেকে। তিনি আত্মঘাতী হয়েছেন, এমনটাই দাবি করছে পুলিস। আমরা সকলে স্তম্ভিত।' বনিতের আরও দাবি, নিখোঁজ হওয়ার আগে থেকেই বদলে গিয়েছিলেন সাকেত। তাঁর খাওয়া দাওয়া ও ব্যবহারে পরিবর্তন এসেছিল বলেও দাবি করেছেন বনিত।
মানসিক হতাশা থেকেই সাকেত আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করছে তদন্তকারীরা। তবে এই মানসিক হতাশার নেপথ্যে কী কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। কেন সমস্ত কিছু থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছিল মাদ্রাজ আইআইটির প্রাক্তন মেধাবী ছাত্র, জোরালো হচ্ছে সেই প্রশ্ন।