চাপের মুখে ইউনূস সরকার? ভারতের ভয়ে নাস্তানুবাদ হয়ে পড়বে বাংলাদেশ? বর্তমানে এমন একাধিক প্রশ্ন উঠছে। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তারই মাঝে কানাঘুঁষো শোনা যাচ্ছে, আগামী ব...
চাপের মুখে ইউনূস সরকার? ভারতের ভয়ে নাস্তানুবাদ হয়ে পড়বে বাংলাদেশ? বর্তমানে এমন একাধিক প্রশ্ন উঠছে। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তারই মাঝে কানাঘুঁষো শোনা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের আগেই বাংলাদেশে এই নির্বাচন হতে পারে। তা নিয়ে পদ্মাপাড়ে দিনদিন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে চলেছে। সূত্রের খবর, এই আবহে বাংলাদেশের প্রথম সারির এক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, 'বাংলাদেশের সিলেট সীমান্তে ঢুকল বিএসএফ-এর একটি দল! যা নিয়ে রীতিমত ওই সীমান্তের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে বিএসএফ! ভাইরাল ভিডিওতে (যার সত্যতা যাচাই করেনি সিএন) ঠিক এমনই দেখা গিয়েছে। ইতিমধ্যেই ভারতের উত্তর-পূর্ব সীমান্তে নোটাম জারি করেছে ভারতীয় বায়ুসেনা। শীঘ্রই মহড়া চালানো শুরু করার সম্ভাবনা ভারতের। তারই মাঝে BSF-এর এমন পদক্ষপ। তাহলে কি বড় কিছু পরিকল্পনা করতে চলেছে ভারতীয় বায়ুসেনা?
জানা গিয়েছে, বিগত কিছুদিন আগেই ফের নোটাম জারি করেছে ভারতীয় বায়ুসেনা! ভারতের উত্তর পূর্ব সীমান্তে চিন, ভূটান বাংলাদেশ ও মায়ানমার সীমান্তবর্তী এলাকায় জারি করা হয়েছে এই নোটাম। আকাশপথেও এর মহড়া চালানোর সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর ও জানুয়ারি মাসেও নোটাম জারি করা হবে বলে অনুমান কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের। এরই মাঝে বাংলাদেশের সিলেট সীমান্তে বিএসএফ-এর একটি দলের প্রবেশের খবর রীতিমত ঘুম উড়িয়েছে ইউনূস সরকারের! এমনই মত আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের।
প্রসঙ্গত, ভারতবিরোধী হয়ে সন্ত্রাসবাদকে সমর্থন করেছে বাংলাদেশ? এই প্রশ্ন উঠছে। যা বর্তমানে খুবই প্রাসঙ্গিক। সাম্প্রতিক সময়ে পাকিস্তান-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হচ্ছে। সেই বিষয় নিয়ে কোনও সন্দেহ নেই। দিনদিন পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে মরিয়া বাংলাদেশ। কিছুদিন আগেই জাতীয় এক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, 'লস্কর প্রধান হাফিজ সৈয়দের ঘনিষ্ঠ ইবতিসাম ইলাহি জহির জনসমক্ষে বাংলাদশে ঘুরে বেড়াচ্ছে। এমনকি পদ্মাপাড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বহু ধর্মীয় সভাও করছেন তিনি।' যা নিয়ে কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের অনেকরই প্রশ্ন, বাংলাদেশের সঙ্গে নিজের নেটওয়ার্ক তৈরি করছে লস্কর-ই-তৈবা? তারপরও কেন কোনও পদক্ষেপ নিচ্ছে না ইউনূস!