মক্কার আকাশে যুদ্ধের মেঘ। ইতিহাসে এই প্রথমবার ড্রোন হামলার সতর্কতা জারি হল ওই ধর্মীয় স্থানে। সূত্রের খবর, ইয়েমেন থেকে সৌদি আরবে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালান হয়েছে। অন্যদিকে মক্কার খুব কাছেই একব...
মক্কার আকাশে যুদ্ধের মেঘ। ইতিহাসে এই প্রথমবার ড্রোন হামলার সতর্কতা জারি হল ওই ধর্মীয় স্থানে। সূত্রের খবর, ইয়েমেন থেকে সৌদি আরবে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালান হয়েছে। অন্যদিকে মক্কার খুব কাছেই একবার ড্রোন হামলার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ।যদিও তা রোধ করা গেছে বলে জানিয়েছে রিয়াদ।
গত ৮ সেপ্টেম্বর দক্ষিণ সৌদির চারটি এলাকাকে নিশানা করে হুথি গোষ্ঠী। হামলার সময় ইয়েমেনের বিদ্রোহীদের ছোড়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং 'ফিদায়েঁ' ড্রোনে কেঁপে ওঠে ওই সমস্ত অঞ্চল। ক্ষতিগ্রস্থ হয় বাড়ি ও বেসামরিক আর্থিক পরিকাঠামো। শুধু তা-ই নয়, জ্বালানি ক্ষেত্রেও ধরে যায় আগুন। ভয়াবহ ওই হামলায় আহত হন নারী ও শিশু-সহ মোট ৭৩ জন সাধারণ মানুষ। মঙ্গলবারও হুথিদের হামলায় ১৩ জন জখম হয়েছেন। এই পরিস্থিতিতে অবস্থা বেগতিক দেখে মক্কায় বিমান হামলার সতর্কতা জারি করল স্থানীয় প্রশাসন।
সূত্রের খবর, সৌদির প্রতিরক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, 'নিরাপত্তার জন্য নির্দেশিকা মেনে চলুন। জনসমাগম থেকে আপাতত বিরত থাকুন। পাশাপাশি প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শও দেওয়া। অন্যদিকে মক্কার কাছে ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন হুথি নেতা হাজেম আল-আসাদ। তাঁর কথায়, মক্কা লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ বার বার করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য। এই সব বলে আর মানুষকে বোকা বানানো যাবে না।