আজ ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোর তরফে। অন্যদিকে আজকের এই বিশেষ দিনেই বাংলায় উদযাপিত ...
আজ ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোর তরফে। অন্যদিকে আজকের এই বিশেষ দিনেই বাংলায় উদযাপিত হচ্ছে অন্নপূর্ণা দিবস। সেখানেই ভারচুয়ালি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মহিলাদের বিশেষ বার্তা দিলেন মোদী। বললেন, 'আমাদের মূল মন্ত্র কথা কম কাজ বেশি।'
বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার কিছুদিনের মধ্যেই শুরু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এর মাধ্যমে প্রতি মাসে ৩০০০ টাকা পাচ্ছেন বাংলার মহিলারা। যা তাঁদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে বলেই মনে করেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে আজ তিনি বলেন, ' আমরা জানি জরুরি খরচ নিয়ে চিন্তা না থাকলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে। আর অন্নপূর্ণা ভাণ্ডার সেই আত্মবিশ্বাস জোগাচ্ছে।' একইসঙ্গে পূর্বের তৃণমূল সরকারকেও কটাক্ষ করেন তিনি।
মোদী জানান, 'দেড় কোটি মানুষের অ্যাকাউন্টে ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের চতুর্থ কিস্তির টাকা ঢুকেছে। এটা কোনও মায়ের জন্য বাচ্চার পড়ার খরচ। কোনও বোনের জন্য ওষুধ বা পরিবারের অন্যান দরকারি জিনিসের খরচ। আসলে জরুরি বিষয়গুলো নিয়ে ভাবতে না হলে আত্মবিশ্বাস আসে। ফলে অন্নপূর্ণা ভাণ্ডার আত্মবিশ্বাস বাড়াচ্ছে। মা-বোনেদের শক্তিশালী করে তুলছে।'