থাইল্যান্ডেল স্কুলে বন্দুকবাজের হামলা। এলোপাথাড়ি গুলিতে গুরুতর আহত ৩। বুধবার দক্ষিণ থাইল্যান্ডের হাট ইয়াই জেলার একটি স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটে। স্কুল ভবনে বেশ কয়েকজন ছাত্র-শিক্ষককে পণবন্দি করে রাখ...
থাইল্যান্ডেল স্কুলে বন্দুকবাজের হামলা। এলোপাথাড়ি গুলিতে গুরুতর আহত ৩। বুধবার দক্ষিণ থাইল্যান্ডের হাট ইয়াই জেলার একটি স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটে। স্কুল ভবনে বেশ কয়েকজন ছাত্র-শিক্ষককে পণবন্দি করে রাখা হয়েছে বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
পুলিস সূত্রে খবর, ১৮ বছর বয়সি এক যুবক স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সে। ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক-সহ অন্তত ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। প্রাথমিকভাবে বেশ কয়েক জন পড়ুয়া-শিক্ষককে পণবন্দি করেছিল অভিযুক্ত। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত একাধিক রাউন্ড গুলি ছোড়ে।
প্রসঙ্গত, বুধবারই ক্লাস চলাকালীন কানাডার টাম্বলার রিজ এলাকার একটি স্কুলে ঢুকে পড়ুয়াদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় এক আততায়ী। এই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ২৫ জন। পুলিসের হামলায় আততায়ীর মৃত্যু হয়েছে।