বৃহস্পতিবার ছিল বাংলাদেশের ভোট। জানা গেছে এবারের ভোটে ভোটদানের হার নিয়ে চিন্তিত সবকটি রাজনৈতিক দল। দেশে ভোটদানের হার কম হওয়ায় ইউনূসকে কটাক্ষ করেন হাসিনা। এদিন শেখ হাসিনা জানান, বৃহস্পতিবার সকাল থেকে দ...
বৃহস্পতিবার ছিল বাংলাদেশের ভোট। জানা গেছে এবারের ভোটে ভোটদানের হার নিয়ে চিন্তিত সবকটি রাজনৈতিক দল। দেশে ভোটদানের হার কম হওয়ায় ইউনূসকে কটাক্ষ করেন হাসিনা। এদিন শেখ হাসিনা জানান, বৃহস্পতিবার সকাল থেকে দেশের ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল ‘নগণ্য’। রাজধানী ঢাকা-সহ দেশের বেশ কিছু জায়গায় বহু ভোটকেন্দ্র ছিল ‘ভোটারশূন্য’।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবারের ভোটে ভোটারদের উপস্থিতি ছিল কম। সমাজমাধ্যমে হাসিনার দাবি, দেশবাসী এই ‘প্রহসনের ভোটকে প্রত্যাখান’ করেছেন। সে জন্য তাঁদের ধন্যবাদও জানিয়েছেন আওয়ামী লীগের প্রধান।
বাংলাদেশের নির্বাচন কমিশনের সচিব জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত (বাংলাদেশের সময়) দেশের ৩২,৭৮৯ কেন্দ্রে ভোটের হার ছিল ৩২.৮৮ শতাংশ। হাসিনা জানান, দেশের মানুষ এই ভোটকে প্রত্যাখ্যান করেছেন। তিনি ফেসবুকে লেখেন, ‘অবৈধ এবং অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী ইউনূসের আজকের তথাকথিত নির্বাচন ছিল মূলত একটি সুপরিকল্পিত প্রহসন। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবিধানের চেতনাকে বুড়ো আঙুল দেখিয়ে আয়োজন করা হয়েছে আওয়ামী লীগবিহীন— ভোটারবিহীন প্রতারণামূলক নির্বাচন।’
হাসিনা এখানেই থামেননি। তিনি ভোট কেনাবেচা, কারচুপির অভিযোগও করেছেন। ভোটে হিংসা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা লেখেন, ‘১১ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই ভোটকেন্দ্র দখল, গোলাগুলি, ভোট কেনাবেচা করতে টাকার ছড়াছড়ি, ব্যালট পেপারে সিল প্রদান এবং ফলাফল শিটে এজেন্টদের স্বাক্ষর গ্রহণের মধ্যে দিয়েই এই প্রহসনের সূচনা হয়।’
এই বাংলাদেশ নির্বাচনে হাসিনার দল আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি। হাসিনা জানান, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ছাড়া এই ভোটকে ‘প্রত্যাখ্যান’ করেছেন। তিনি লেখেন, ‘আওয়ামী লীগবিহীন এই ভোট জনগণ বর্জন ও প্রত্যাখ্যান করেছেন।’ এ প্রসঙ্গে তিনি ভোটদানের পরিসংখ্যানও তুলে ধরেছেন। হাসিনা নিজের পোস্টে লিখেছেন, ‘নির্বাচন কমিশনের বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত (সাড়ে তিন ঘণ্টায়) ভোটগ্রহণের হার ছিল মাত্র ১৪.৯৬ শতাংশ।’ হাসিনা মনে করেন, ‘ভোটগ্রহণের উৎকৃষ্ট সময়ে জনগণের এই কম অংশগ্রহণ’ প্রমাণ করে যে, তাঁরা ভোট প্রত্যাখ্যান করেছেন। কমিশনের হিসেব মত দুপুর ২ টা পর্যন্ত৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে।
হাসিনার অভিযোগ, আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের জোর করে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। এ জন্য তাঁদের ‘ভয় দেখানো হয়েছে’। গত কয়েক দিন তাঁদের উপরে ‘হামলা’ও হয়েছে। হাসিনার কথায়, ‘সকল ভয়ভীতি উপেক্ষা করে তাঁরা এই প্রতারণামূলক নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করেছেন। ফলে দেশের অধিকাংশ ভোটকেন্দ্রই ছিল কার্যত ভোটারশূন্য।’ ঢাকায় ভোটারের সংখ্যা বৃদ্ধি নিয়েও প্রশ্ন তুলেছেন হাসিনা। তিনি জানিয়েছেন, এই বিষয়টি ‘অবিশ্বাস্য’। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর দলের নেতারাও।
ভোটের এই হার নিয়ে বিএনপিও উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, সর্বত্রই ভোটারদের উপস্থিতি বেশ কম। ঢাকা-সহ তিনটি বিভাগে ভোটের হার নিয়ে আলাদা করে উদ্বেগ প্রকাশ করেছে তারা। দলের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘সারা দেশেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশ কম। আমাদের জন্য এমন পরিস্থিতি শুভ নয়। যত বেশি মানুষ ভোট প্রদান করবে, আমাদের ভোট তত বাড়বে।’ বিএনপির পাশাপাশি এবার ভোটের হার কম নিয়ে সরব হলেন আওয়ামী লিগ প্রধান শেখ হাসিনাও।