মস্কো-কিয়েভের সংঘাতের আবহে রুশ তেল কেনায় ভারতের উপর চড়াহারে শুল্ক আরোপ করেছে আমেরিকা। দুই দফায় প্রায় ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। যা নিয়ে ভারত-আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো জায়গায় নেই ব...
মস্কো-কিয়েভের সংঘাতের আবহে রুশ তেল কেনায় ভারতের উপর চড়াহারে শুল্ক আরোপ করেছে আমেরিকা। দুই দফায় প্রায় ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। যা নিয়ে ভারত-আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো জায়গায় নেই বলেই দাবি কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের। ভারত-আমেরিকার কূটনৈতিক সম্পর্ক অনেকটাই অবনতির পর্যায়ে। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমত কটাক্ষ করলেন পেন্টাগনের প্রাক্তন আধিকারিক মাইকেল রুবিন। সূত্রের খবর, সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমে রুবিন দাবি করেছেন, 'আমি বলছি, ভারত-আমেরিকার সম্পর্ক পাল্টে দিয়েছেন ট্রাম্প। সেটা সত্যিই খুব অবাক করার মত। আদতে ট্রাম্পের নিজের কারণেই ভারত-আমেরিকার সম্পর্কের অবনতি ঘটেছে।'
ভারত-রাশিয়াকে একাধিকবার হুঁশিয়ারিও দিয়েছে আমেরিকা। এই আবহে সম্প্রতি ভারত সফরে এসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যা একেবারেই ভালো চোখে নেননি ট্রাম্প। এমনই মত কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের! এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রীতিমত কটাক্ষ করলেন পেন্টাগনের প্রাক্তন আধিকারিক মাইকেল রুবিন। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল আন্তর্জাতিক মহলে।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, 'মোদীর সঙ্গে আমার বরাবরই খুবই বিশ্বস্ত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, আছে এবং থাকবেও। ভারত সত্যিই খুবই ভাগ্যবান। কারণ নরেন্দ্র মোদীর মতন একজন নেতাকে পেয়েছে ভারত। আগামী দিনে ভারত-রাশিয়া সম্পর্ক আরও মজবুত হবে।'
প্রসঙ্গত, জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনী যে সমস্ত অস্ত্র ব্যবহার করে তার বেশিরভাগই পুতিনের দেশ অর্থাৎ রাশিয়ার তৈরি। সেই ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর একাংশের বরাবর অভিযোগ ছিল, 'রাশিয়ার তৈরি অস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য যে যে প্রযুক্তির প্রয়োজন তা এতদিন ভারতে ছিল না। ওই দেশ থেকেই আনা হত। যার জন্য দীর্ঘ সময় লাগত। তবে এবার থেকে সেই সমস্যার সমাধান ঘটবে বলেই মনে করা হচ্ছে। কারণ রক্ষণাবেক্ষণের জন্য যে যে প্রযুক্তির প্রয়োজন এমনকি যে সমস্ত পার্টসের দরকার তা তৈরি করবে ভারত।