ইরানের উপর আমেরিকা হামলা চালালে তেহরানকে সরকমভাবে সমর্থন দেওয়া হবে বলে জানাল আফগানিস্তানের শাসক তালিবান। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন তালিবান মুখপাত্র জা...
ইরানের উপর আমেরিকা হামলা চালালে তেহরানকে সরকমভাবে সমর্থন দেওয়া হবে বলে জানাল আফগানিস্তানের শাসক তালিবান। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন তালিবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ। যদিও আমেরিকা ও ইরানের মধ্যে কোনরকম সংঘাত হোক, তা চায় না তালিবান প্রশাসন। বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান দেখতে চায় আফগানিস্তান।
এই বিষয়ে তালিবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ বলেন, 'প্রয়োজন হলে আফগানিস্তানের জনগণ ইরানের প্রতি সহানুভূতি দেখাবে এবং সহযোগিতাও করবে।' সেই সঙ্গেই তাঁর সংযোজন, 'এর অর্থ এই নয় যে আমরা স্বতঃপ্রণোদিত ভাবে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধমূলক যুদ্ধে জড়িয়ে পড়ব।'
প্রসঙ্গত, ইরান এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক কোনকালেই মিষ্টি-মধুর না। তিক্ততা ছিল বরাবরই। কিন্তু বিগত কয়েক সপ্তাহে সেই তিক্ততা মাত্রা ছাড়িয়েছে। দুই দেশের তরফেই সামরিক হামলা, পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যার কেন্দ্রে রয়েছে পরমাণু সংক্রান্ত ইস্যু। উদ্ভুত এই পরিস্থিতির মধ্যেই যুদ্ধ বাধলে ইরানের পাশেই আফগানিস্তান দাঁড়াবে বলে আগাম জানিয়ে দিল। ওই আন্তর্কাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তালিবান মুখপাত্র স্পষ্ট জানান, তাঁরা আমেরিকা ও ইরানের মধ্যে কোনও উত্তেজনা বা সংঘাত চায় না। বরং ইরানের পারমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষেই আফগানিস্তান। তবে আমেরিকা হামলা চালালে তাঁরা ইরনাকেই সমর্থন করবে।