একদিকে পহেলগাঁও জঙ্গি হামলার দগদগে ঘা এখনও বর্তমান। তারই মধ্যে দিল্লির ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে গোটা দেশে। রাজধানীর বুকে ঘটে যাওয়া এমন ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ...
একদিকে পহেলগাঁও জঙ্গি হামলার দগদগে ঘা এখনও বর্তমান। তারই মধ্যে দিল্লির ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে গোটা দেশে। রাজধানীর বুকে ঘটে যাওয়া এমন ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সম্পূর্ণভাবে জঙ্গিদের হাত আছে বলেই অনুমান তদন্তকারীদের। এমন পরিস্থিতিতে ভয়ে কাঁপছে পাকিস্তান? এমন প্রশ্ন উঠছে। সেই ইঙ্গিতই পাওয়া গেল। সূত্রের খবর, সম্প্রতি এক সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেছেন, 'বর্তমানে ইসলামাবাদ সহ গোটা পাকিস্তানে হাই অ্যালার্ট জারি আছে। ভারতকে কোনওভাবেই উপেক্ষা করা যাবে না। সীমান্তে উত্তেজনা পরিস্থিতি তৈরি হতেই পারে। তাই যুদ্ধের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।'
দিল্লির ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। জানা গিয়েছে, এমন পরিস্থিতিতে একটি অনুষ্ঠানে এসে খোয়াজা আসিফ কিছুদিন আগেই দাবি করেছিলেন, 'ভারত-আফগানিস্তান দুই দেশের সঙ্গেই আমরা লড়াই করতে প্রস্তুত। দিনদিন যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেখানে আমরা একসঙ্গে দুই ফ্রন্টের বিরুদ্ধেই লড়াই করতে প্রস্তুত।' এবার কি তবে বড়সড় হামলা চালাতে পারে পাকিস্তান? উঠছে প্রশ্ন। দিল্লি বিস্ফোরণের পর পাক প্রতিরক্ষা মন্ত্রীর এহেন মন্তব্য রীতিমত শোরগোল ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলে। এরই মঝে সীমান্তে উত্তেজনার পরিস্থিতির সম্ভাবনা নিয়ে মন্তব্য পাক প্রতিরক্ষামন্ত্রীর!
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে পাকিস্তান-বালোচিস্তান সংঘাত খুব বেশি করে সামনে এসেছে। পাকিস্তানকে বারবার রক্তাক্ত করার অভিযোগ উঠেছে বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে! পাকিস্তানের একটি বড় প্রদেশ হল বালোচিস্তান। দিনদিন বিএলএ (বালোচিস্তান লিবারেশন আর্মি)-র বিদ্রোহের হামলা-তীব্রতা বেড়েই চলছে সেখানে। এরই মধ্যে বর্তমানে পাকিস্তান-আফগানিস্তান সংঘাতও চরম আকার ধারণ করেছে।