ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কার স্বেচ্ছায় দিয়ে দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদো। এদিকে নিজের 'কৃতিত্বে' নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তেলেবেগুনে জ্বলছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে নরওয়ের...
ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কার স্বেচ্ছায় দিয়ে দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদো। এদিকে নিজের 'কৃতিত্বে' নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তেলেবেগুনে জ্বলছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরকে চিঠি লিখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একটি রিপোর্ট থেকে ঠিক এমনই জানা গিয়েছে। এমন পরিস্থিতিতে, ট্রাম্পকে 'শান্ত' হওয়ার বার্তা নরওয়ের প্রধানমন্ত্রীর!
সূত্রের খবর, ক্ষুব্ধ ট্রাম্পের উদ্দেশে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর স্পষ্ট জানিয়েছেন, 'একটা কথা বুঝতে হবে, যে কোন ব্যক্তিকে আদতে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে, এমনকি দেওয়া হবে না, সেই সমস্ত গোটা বিষয়টির যাবতীয় সিদ্ধান্ত নোবেল কমিটি ঠিক করে। এখানে নরওয়ে সরকারের কোনওরকম হাত নেই, আমি সেটা আবারও বলছি। এই জিনিসটা ওনাকে (ট্রাম্পকে) বুঝতে হবে। আমি বারবার ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি বোঝানোর চেষ্টা করলেও তিনি কিছুতেই বুঝতে চাইছেন না। এখানে তাহলে আমি কি করব? আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হল নোবেল কমিটি একটি সম্পূর্ণ স্বাধীন সংস্থা।'
প্রসঙ্গত, নোবেল না পেয়ে নরওয়ের প্রধানমন্ত্রীকে চিঠিতে ট্রাম্প লিখেছেন, 'আমি সাম্প্রতিক সময়ে ৮ টিরও বেশি যুদ্ধ থামিয়েছি। কিন্তু তারপরও আপনার দেশ অর্থাৎ নরওয়ে আমায় নোবেল দেয়নি। কারণ আপনারা না দেওয়ার সিদ্ধান্তেই অনড় ছিলেন। যার কারণে আমিও ঠিক করে নিয়েছি, শান্তির বিষয়ে কোনওরকম চিন্তাভাবনা এই মহুর্তে করছি না আমি, আর করলেও তা সেটা আমাদের নিজস্ব ব্যাপার। আদতে আমাদের দেশের অর্থাৎ আমেরিকার জন্য কোন দিকটা ভালো এমনকি কোন দিকটা খারাপ সেটাও আমারই ঠিক করব, কারণ সেটা আমাদের কাজ।'