ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি । মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। এই আবহে বাংলাদেশ জামায়াতে ই...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি । মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। এই আবহে বাংলাদেশ জামায়াতে ইসলামী-নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছায়া মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে বলে ঘোষণা করেছে।
শনিবার ১৪ ফেব্রুয়ারি সোশাল মিডিয়ায় এই তথ্য জানিয়েছেন সুনামগঞ্জ- ২ (দিরাই শাল্লা) আসন থেকে নির্বাচনে পারজিত জামায়াত ইসলামীর আলোচিত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
একই কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। আসিফও সোশাল মিডিয়ায় পোস্ট করে বলেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।
এ ছাড়াও, ঢাকা-১৪ নং আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও জামায়াত নেতা মীর আহমেদ বিন কাসেম ও সোশাল মিডিয়া পোস্টে ছায়া মন্ত্রিপরিষদ গঠনের কথা জানিয়েছেন।
এঁরা সকলেই নতুন সরকার ও প্রধানমন্ত্রীকে গণতান্ত্রিক পরিবর্তন ও সংস্কারের প্রতি বিশ্বাস প্রদর্শন করার কথা মনে করিয়ে দেন। তাদের দাবি দেশের নাগরিকরা সমান মর্যাদা পাবে এবং প্রতিটি নীতি ও প্রতিষ্ঠানে অন্তর্ভুক্তি ও ন্যায্যতা নিশ্চিত করা হবে। জনগণ দুর্নীতিমুক্ত দেশ চায় এবং এই অঙ্গীকার দৃঢ়ভাবে ধরে রাখা হবে। এছাড়াও বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগী ও অংশীদারদের সঙ্গে শান্তি, সহযোগিতা ও সমৃদ্ধি অর্জনে বাংলাদেশের অঙ্গীকার অবিচল।