মার্কিন বিচারবিভাগ দফতরের তরফে আমেরিকার যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সম্পর্কিত একগুচ্ছ তথ্য প্রকাশ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত সেই তথ্য সামনে আসতেই তুমুল চর্চা শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। এই আবহে এপস্টেই...
মার্কিন বিচারবিভাগ দফতরের তরফে আমেরিকার যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সম্পর্কিত একগুচ্ছ তথ্য প্রকাশ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত সেই তথ্য সামনে আসতেই তুমুল চর্চা শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। এই আবহে এপস্টেইনের আয়োজিত ডিনার পার্টিতে টেসলা কর্তা এলন মাস্ক এবং ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গের ছবি দেখা যেতেই নতুন করে শুরু হয়েছে উত্তেজনা।
মার্কিন বিচার বিভাগ দফতরের তরফে দাবি করা হয়েছে, ২০১৫ সালের অগাস্ট মাসে লস অ্যাঞ্জেলসে নৈশভোজের আয়োজন করা হবে বলে একটি নোট লিখেছিলেন এপস্টেইন। যেখানে মাস্ক, থিয়েল এবং জুকারবার্গের নাম উল্লেখ করা ছিল বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে এরা হলেন যথাক্রমে টেসলা কর্তা এলন মাস্ক, ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গ এবং বিনিয়োগকারী পিটার থিয়েল। এরপরেই নিজেকে একটি ছবি ইমেল করেছিলেন এপস্টেইন। যে ছবিতে শিল্পপতিদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল বলে দাবি করা হয়েছে। তবে মাস্ক, জুকারবার্গ এবং অন্যান্যদের বিরুদ্ধে কোন অপরাধমূলক কাজে যুক্ত থাকার তথ্য নেই ওই রিপোর্টে।
ইতিমধ্যেই প্রকাশ্যে আসা ছবিতে শিল্পপতিদের দেখা গেলেও যৌন অপরাধী এপস্টেইনকে দেখা যায়নি। ফলে মনে করা হচ্ছে ছবিটি সম্ভবত তিনিই তুলেছিলেন। অন্যদিকে টেসলা কর্তা এপস্টেইন কেচ্ছায় তাঁর নাম জড়াতেই উল্টো দাবি করেছেন। তাঁর দাবি তিনি এপস্টেইনের আইল্যান্ডে কোনওদিনও যাননি। কোনও কুকর্মেরক সঙ্গেও তিনি জড়িত নন।