জয়শঙ্করের মন্তব্যের পাল্টা বিবৃতি জারি করল পাক বিদেশ দফতর। ইসলামাবাদের কথায়, 'জয়শঙ্করের মন্তব্য একপ্রকার দায়িত্বজ্ঞানহীন।' পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের 'অপারেশন সিঁদুর' অভিযান। কোমর ভেঙে যায় পাকিস্...
জয়শঙ্করের মন্তব্যের পাল্টা বিবৃতি জারি করল পাক বিদেশ দফতর। ইসলামাবাদের কথায়, 'জয়শঙ্করের মন্তব্য একপ্রকার দায়িত্বজ্ঞানহীন।' পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের 'অপারেশন সিঁদুর' অভিযান। কোমর ভেঙে যায় পাকিস্তানের। ভারত-পাকিস্তান সম্পর্ক চরমে পৌঁছয়। পাশাপাশি ইসলামবাদের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে নয়াদিল্লি। এরই মাঝে জয়শঙ্করের পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সমর্থন করা নিয়ে মন্তব্যের পাল্টা বিবৃতি জারি ইসলামাবাদের।
বিগত কিছুদিন আগেই একটি অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, 'পাকিস্তান আদতে বিভিন্ন সন্ত্রাসবাদী ও জঙ্গি গোষ্ঠীকে দিনের পর দিন গোপনে সাহায্য ও সমর্থন করছে। যার ফলেই ভারতের নিরাপত্তা সংক্ৰান্ত সমস্যা বেড়েছে এমনকি নিরাপত্তা কার্যত সঙ্কটের মুখে।' সূত্রের খবর, জয়শঙ্করের মন্তব্যের পাল্টা পাক বিদেশ দফতরের মুখপাত্র তাহির আন্দ্রাবির পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্যকে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করা হয়েছে।'
পাশাপাশি অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে ইসলামাবাদের বিদেশ দফতর জানিয়েছে, 'পাক সামরিক বাহিনী অনেকটাই পেশাদার। এমনকি তারা তাঁদের মাতৃভূমির প্রতি একেবারে দায়িত্বশীল ভাবে দায়বদ্ধ। সেই প্রমাণ ওই ভারত-পাকিস্তান সংঘর্ষের সময়ই খুব ভালো করেই বোঝা গিয়েছে এবং তা স্পষ্ট হয়ে গিয়েছে।'
প্রসঙ্গত, পহেলগাঁও জঙ্গি হামলার পরবর্তী 'অপারেশন সিঁদুর' অভিযান। যার মধ্যে দিয়ে পাকিস্তানের কোমর ভেঙে দেয় ভারত। কার্যত মুখ থুবড়ে পড়ে ইসলামাবাদ। 'অপারেশন সিঁদুর' অভিযান ও পাকিস্তানের বিধ্বস্ত অবস্থা নিয়ে আগেই মুখ খুলেছেন ভারতের স্থলসেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী! জানা গিয়েছে, উপেন্দ্র দ্বিবেদী দাবি করেছিলেন, 'এই 'অপারেশন সিঁদুর' অভিযানে প্রত্যেকেই নিজের নিজের ভূমিকা পালন করেছেন। আমাদের আগে থেকে সিদ্ধান্ত নেওয়ার খুব একটা সময় ছিল না। মাত্র ২২ মিনিটে 'অপারেশন সিঁদুর' অভিযান সম্পন্ন হয়। শুধু তাই নয়। সেই সঙ্গে ৮০ ঘন্টার মধ্যে পাকিস্তানের সঙ্গে সংঘৰ্ষ থামিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে।'