প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তাঁকে ঢালাও শুভেন্দু জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত ও রাশিয়ার সুসম্পর্কের নেপথ্যে মোদীর কৃতিত্ব আছে বলেও জানালেন তিনি। পাশাপাশি বিশ্বমঞ্চে ভারতের প...
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তাঁকে ঢালাও শুভেন্দু জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত ও রাশিয়ার সুসম্পর্কের নেপথ্যে মোদীর কৃতিত্ব আছে বলেও জানালেন তিনি। পাশাপাশি বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে বলেও মন্তব্য করেন পুতিন।
আজ ৭৬-তম জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই উপলক্ষ্যে পুতিনের শুভেচ্ছাবার্তা ইনস্টাগ্রামে পোস্ট করে ভারতে অবস্থিত রুশ দূতবাস। সেখানে হ্যাসট্যাগ ব্যবহার করে একটি বিশেষ শব্দ ব্যবহার করা হয়েছে। লেখা হয়েছে 'দ্রুঝবাদোস্তি'। যার অর্থ, বন্ধু বা মিত্র। যেটি হিন্দি এবং রুশ ভাষা দুটি জুড়ে রাখা হয়েছে। এক কথায়, এর মাধ্যমে মস্কো-দিল্লির বন্ধুত্বের বার্তা দেওয়া হয়েছে।
শুভেচ্ছা পোস্টে পুতিন অঙ্গিকার করেছেন, 'বরাবরের মতোই আপনার সঙ্গে কথা বলে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের আলোচনায় আপনার অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় পেয়েছি। আমাদের বন্ধু দেশগুলির স্বার্থে আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয়গুলিতে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখব।'