ক্রমেই নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ছে আমেরিকা ও ইরান। বিগত কয়েকদিনে লাগাতার হামলা চলেছে দু-পক্ষের মধ্যে। ভয়াবহ এই পরিস্থিতিতে ইরান এড়িয়ে চলার পরামর্শ দিল সে দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস। পাশাপাশি যে সব ভার...
ক্রমেই নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ছে আমেরিকা ও ইরান। বিগত কয়েকদিনে লাগাতার হামলা চলেছে দু-পক্ষের মধ্যে। ভয়াবহ এই পরিস্থিতিতে ইরান এড়িয়ে চলার পরামর্শ দিল সে দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস। পাশাপাশি যে সব ভারতীয় পর্যটকরা এই মুহূর্তে সেখানে রয়েছেন, তাঁদেরও অবিলম্বে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, রবিবার এই সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ইরানের ভারতীয় দূতাবাসের তরফে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পর্যন্ত ভারতীয়দের ইরান সফর এড়িয়ে চলাই মঙ্গল। পাশাপাশি যারা এখনও ইরানে রয়ে গেছেন তাঁদের দ্রুত নিরাপদ পথ অবলম্বন করে সে দেশ ছাড়ার বার্তা দেওয়া হয়েছে। এছাড়াও যে সব স্পর্শকাতর এলাকা গুলো রয়েছে, অর্থাৎ যেখানে সামরিক তৎপরতা রয়েছে, সেই এলাকা গুলোও এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে বিবৃতিতে।
গত মাসেই শান্তি চুক্তির পক্ষে মউ স্বাক্ষর করেছিল যুযুধান দুই দেশ। কিন্তু তার এক মাস পূরণ হওয়ার আগেই নতুন করে গোলাগুলি শুরু হয়েছে ইরান ও আমেরিকার মধ্যে। যার ফলে নতুন করে জটিলতা তৈরি হরমুজ প্রনালীতেও। এর মধ্যেই গত শুক্রবার জর্ডনে আমেরিকান সেনাঘাঁটিতে লাগাতার মিসাইল হামলা চালায় ইরান। মৃত্যু হয় দুই মার্কিন সেনার। তারই বদলা নিতে ইরানে ফের গোলাবর্ষণ শুরু করেছে ওয়াশিংটন। অন্যদিকে ইজরায়েলের তরফেও 'পূর্ণশক্তিতে জবাব দেওয়া হবে' বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করতে আগে থেকেই সতর্ক করল দূতাবাস।