রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামছে না, উল্টে দিনদিন হামলার ঝাঁজ বাড়াচ্ছে দুই দেশই। কবে থামবে সংঘাত? গোটা বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যেই। মস্কো-কিয়েভ সংঘাত না কমায় ভারতকেই বারবার দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ড...
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামছে না, উল্টে দিনদিন হামলার ঝাঁজ বাড়াচ্ছে দুই দেশই। কবে থামবে সংঘাত? গোটা বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যেই। মস্কো-কিয়েভ সংঘাত না কমায় ভারতকেই বারবার দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ তেল কেনার অপরাধ ভারতের উপর চড়া হারে শুল্ক আরোপ করেছে আমেরিকা। এরই মধ্যে ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক মসৃণ হবার পথে। ট্রাম্পের মন্তব্যে ঠিক সেরকমই ইঙ্গিত পাওয়া গিয়েছে। শুধু তাই নয়। খুব শীঘ্রই ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে আসার সম্ভাবনাও রয়েছে।
সূত্রের খবর, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, 'রাশিয়া থেকে বর্তমানে তেল কেনা কমিয়ে দিয়েছে ভারত। নরেন্দ্র মোদীর সঙ্গে আমার খুবই ভালো বন্ধুত্ব। সেটা সবাই জানেন। উনি খুবই ভদ্র এবং ভালো মানুষ। ওনার সঙ্গে আমার প্রায়শই কথা হয়। মোদী আদতে চান যে আমি ভারতে যায় এবং তিনি সেটা আমাকে বলেছেনও। সমস্ত কিছু পরিস্থিতি ঠিক থাকলে সেটাও আশাকরছি সম্ভব হবে। তাহলে ট্রাম্পের ভারত সফর আগামী বছরই দেখা যেতে পারে? সেই সম্ভাবনাই উঠছে।
প্রসঙ্গত, আগেই হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানিয়েছিলেন, ভারতের প্রধানমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন যে, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত। পাশাপাশি বিগত কিছুমাস আগেই ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, 'নরেন্দ্র মোদী খুবই ভালো মনের মানুষ। ট্রাম্পকেও উনি দীর্ঘদিন ধরে খুব ভালোবাসেন। আমি জানি সেটা। তবে এই বিষয়টাকে আবার অন্যভাবে নেবেননা কেও। আমি কখনই কোনওভাবেই মোদীর কেরিয়ার বলাবাহুল্য রাজনৈতিক কেরিয়ার শেষ করতে চাই না।' ট্রাম্পের হঠাৎ এহেন মন্তব্য কার্যত চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে বিশ্ব রাজনৈতিক মহলে।