গোলপার্কে কাঁকুলিয়া রোডে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। বৃহস্পতিবার, ধৃত ১৭ জনের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করল আলিপুর পুলিস আদালত। এদিকে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ সোনা পাপ্পুর দলবলই এলাক...
গোলপার্কে কাঁকুলিয়া রোডে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। বৃহস্পতিবার, ধৃত ১৭ জনের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করল আলিপুর পুলিস আদালত। এদিকে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ সোনা পাপ্পুর দলবলই এলাকায় এসে গন্ডগোল পাকিয়েছে। রবীন্দ্র সরোবর থানায় এখনও পর্যন্ত বেশ কয়েকটি এফআইআর দায়ের করা হয়। পাশাপাশি, পুলিসের গাড়িতে হামলার জন্য একটি স্বতঃপ্রণোদিত মামলাও ঋজু রয়েছে।
গত ১ ফেব্রুয়ারি গোলপার্কের কাছে কাঁকুলিয়া রোডে বোমা-গুলি চলেছিল ভর সন্ধ্যায়।গোলমালের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়ায় বার বার উঠে এসেছে সোনা পাপ্পুর দলবলের নাম। সোনা পাপ্পুর দলবলই এলাকায় এসে গন্ডগোল পাকাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। ঘটনার পর ২৩ জনকে গ্রেফতার করলেও সেই সোনা পাপ্পু এখনও অধরাই।
সোনা পাপ্পুর নামে ষড়যন্ত্রের অভিযোগে মামলা হয়েছে। বাপি হালদারের নামে মামলা রয়েছে অন্য ধারায়। অথচ এই ২ মূল অভিযুক্ত এখনও অধরা। ভর সন্ধ্যায় শহরের বুকে যাদের ষড়যন্ত্রে তাণ্ডব চলেছে বলে অভিযোগ, তারাই এখনও অধরা কেন? তা নিয়ে উঠছে প্রশ্ন।