সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা শহরে। ব্রিজের রেলিং ভেঙে বেপরোয়া গতির বাস উলটে পড়ল খালে। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৪৬ জন জখম হয়েছেন বলে জানিয়েছে পুলিস। দুর্ঘটনা ঘটা মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় রাজারহাট থ...
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা শহরে। ব্রিজের রেলিং ভেঙে বেপরোয়া গতির বাস উলটে পড়ল খালে। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৪৬ জন জখম হয়েছেন বলে জানিয়েছে পুলিস। দুর্ঘটনা ঘটা মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় রাজারহাট থানার পুলিস। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় শুরু হয় উদ্ধারকাজ।
জানা যাচ্ছে শুক্রবার সকালে হাড়োয়া থেকে করুনাময়ীর দিকে যাচ্ছিল বাসটি। সেই সময়েই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রিজের গার্ডওয়াল ভেঙে উলটে যায় উলটে যায় হাড়োয়া খালে। বাসের ভিতরে ৫০ জনের অধিক যাত্রী ছিলেন। দুর্ঘটনা ঘটে মাত্রই যাত্রীদের চিৎকার শুনে ঘটনাস্থলে জড়ো হন মানুষজন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। ঘটনায় গুরুতর জখম ৯ জনকে ভর্তি করা হয়েছে আরজি কর হাসপাতালে। বাকিদের নিয়ে যাওয়া হয়েছে রাজারহাটের একটি হাসপাতালে। ইতিমধ্যেই রাজারহাট থানার পুলিস ক্রেনের সাহায্যে বাসটিকে উদ্ধার করেছে। খালের জলে এখনও কেউ পরে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিসের প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, দুর্ঘটনাগ্রস্থ বাসটি সামনের একটি বাসকে ওভারটেক করতে গিয়েছিল। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে এই বিপত্তি ঘটে। যদিও এই ঘটনায় কেউ নিহত হননি বলে খবর মিলেছে। তবে সাত সকালে শহরের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনা স্বাভাবিক ভাবেই যাত্রীদের মনে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।