রাজ্যে SIR আতঙ্কের মাঝেই নতুন উত্তেজনা। রাস্তায় যত্রতত্র ছড়িয়ে আধার কার্ড! তাও আবার একটা দুটো নয়, একাধিক আধার কার্ডের হদিশ মিলল সল্টলেকে। প্রাতঃভ্রমণে বেরিয়ে এই দৃশ্য দেখতেই চমকে ওঠেন স্থানীয়রা। কিন্ত...
রাজ্যে SIR আতঙ্কের মাঝেই নতুন উত্তেজনা। রাস্তায় যত্রতত্র ছড়িয়ে আধার কার্ড! তাও আবার একটা দুটো নয়, একাধিক আধার কার্ডের হদিশ মিলল সল্টলেকে। প্রাতঃভ্রমণে বেরিয়ে এই দৃশ্য দেখতেই চমকে ওঠেন স্থানীয়রা। কিন্তু কীভাবে এই রাশীকৃত আধার কার্ড রাস্তার পাশে এল তার খোঁজ এখনও পাওয়া যায়নি। করাই বা ফেলে গেল নিজেদের গুরুত্বপূর্ণ নথি তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিস।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে সল্টলেকের BA ও CA ব্লকের মাঝে মাঠের ধারের রাস্তায় একাধিক আধার কার্ড পড়ে থাকতে দেখেন প্রাতঃভ্রমণকারীরা। কাছে গিয়ে ঠিকানা পড়ে জানা যায়, কার্ডগুলি একটাও কলকতার ঠিকানার নয়। সবকয়টিই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্রের ঠিকানাযুক্ত।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিধাননগর উত্তর থানা কর্তৃপক্ষকে। কিছুক্ষণের মধ্যেই পুলিস এসে সব আধার কার্ড উদ্ধার করে থানায় নিয়ে যায়। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, চুরি বা ছিনতাই করা ব্যাগ থেকে আধার কার্ড ফেলে দেওয়া হয়েছে। অথবা কোনও সংগঠিত জলচক্র আধার কার্ড সংগ্রহ বা পাচারের সময় এগুলি ফেলে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। পুলিসের তরফে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আধার নম্বরগুলি যাচাই করে খতিয়ে দেখা হবে প্রকৃত মালিকদের সঙ্গে সম্প্রতি কোনও অপরাধ বা প্রতারণা চক্রের যোগ রয়েছে কি না।