অভিষেক বন্দোপাধ্যায়ের নামে নতুন FIR বিধাননগর সাইবার থানায়। জনৈক সমাজসেবী রাজীব সরকারের অভিযোগের ভিত্তিতে ফের জামিন অযোগ্য একাধিক ধারায় এফআইআর অভিষেকের বিরুদ্ধে।বিধাননগর সাইবার থানায় অভিষেকের বিরুদ...
অভিষেক বন্দোপাধ্যায়ের নামে নতুন FIR বিধাননগর সাইবার থানায়। জনৈক সমাজসেবী রাজীব সরকারের অভিযোগের ভিত্তিতে ফের জামিন অযোগ্য একাধিক ধারায় এফআইআর অভিষেকের বিরুদ্ধে।
বিধাননগর সাইবার থানায় অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় এফআইআর। আমতলায় পার্টি অফিস বুলডোজার চলাকালীন বাড়ির সামনে দাঁড়িয়ে যে ভাষায় হুমকি দিয়েছেন বদলা নেওয়ার, তাতেই খুন হয়ে যাওয়ার আশঙ্কায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান রাজীব সরকার। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যাযয়ের বিরুদ্ধে মদন মিত্রের সেই বিস্ফোরক বক্তব্য তুলে ধরা হয়েছে অভিযোগপত্রে। ক্রিমিনাল, কিলার দিয়ে খুন করানোর।
যেহেতু অভিষেকের বিরুদ্ধে প্রথম অভিযোগকারী তিনি, তাই তাঁকেই টার্গেট করে অভিষেক হুমকি দিয়েছে বলে আশঙ্কা অভিযোগকারীর।
এই অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে বিএনএস এর ৮ টি ধারায় FIR রুজু করলো বিধাননগর সাইবার থানায়।
এর মধ্যে ৪ টি ধারা জামিন অযোগ্য।
জামিন অযোগ্য: ৪টি (196, 198, 351(2), 353(2))
জামিনযোগ্য: ৩টি (192, 353(1)(b), 353(1)(c)
এছাড়াও রয়েছে ধারা ৫৯, এটি আলাদা অপরাধ নয়; মূল অপরাধের সঙ্গে যুক্ত হয়। তাই এর জামিনযোগ্যতা মূল ধারার উপর নির্ভর করে।