খাস কলকাতায় ফের শুটআউট। দমদমের সিঁথি এলাকায় শূন্যে গুলি চালানোর অভিযোগ। অটো রাখা নিয়ে ঝামেলার সূত্রপাত। সিঁথি থানা এলাকার সেভেন ট্যাঙ্কে ঘটনাটি ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ...
খাস কলকাতায় ফের শুটআউট। দমদমের সিঁথি এলাকায় শূন্যে গুলি চালানোর অভিযোগ। অটো রাখা নিয়ে ঝামেলার সূত্রপাত। সিঁথি থানা এলাকার সেভেন ট্যাঙ্কে ঘটনাটি ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, গত মঙ্গলবার বাড়ির সামনে অটো পার্কিং করা নিয়ে বচসা হয়। এরপরেই শূন্য গুলি চালায় এক ব্যক্তি। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় সিঁথি থানার পুলিস। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঘটার পর থানায় অভিযোগ দায়ের করা হয়।l
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অভিযুক্ত ওই ব্যক্তি ভয় দেখাতেই বন্দুক থেকে গুলি ছুঁড়ে ছিলেন। যদিও অন্যান্য দিকগুলিও পুলিসের তরফে খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই বরানগরে ঘটেছিল এরকম গুলি চালানোর ঘটনা। এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, বাইকে করে দুই যুবক এসে গুলি চালিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে চলে গিয়েছিল বলে। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।